মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

ইসরাইলকে সমর্থন দিয়ে বড় ক্ষতির মুখে ম্যাকডোনাল্ডস

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, সকাল ৪:১৯
আল ইহসান ডেস্ক:
গাজায় চলমান যুদ্ধে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি সেনাদের বিনামূল্যে খাবার সরবরাহের জেরে মধ্যপ্রাচ্যে বয়কটের মুখে পড়ায় ব্যবসায় মন্দা শুরু হয়েছে বিশ্বের অন্যতম প্রধান ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ডসের। মুসলিম দেশগুলির গ্রাহকরা ফিলিস্তিনের সমর্থনে ব্র্যান্ডটির বিভিন্ন খাদ্যপন্য বয়কট শুরুর পরেই মন্দা দেখা দেয়।
গত সোমবার ম্যাকডোনাল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছে, গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের যুদ্ধের ফলে ফাস্ট ফুড জায়ান্ট ম্যাকডোনাল্ডস গত চার বছরের মধ্যে এই প্রথম ত্রৈমাসিক বিক্রির লক্ষ্য পূরণ করতে পারেনি। মধ্যপ্রাচ্য ছাড়াও মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো মুসলিম অধ্যুষিত দেশগুলোতে ম্যাকডোনাল্ডসের পণ্য বয়কট চলছে। সে বলেছে, এই সংকট দীর্ঘায়িত হলে আমরা উল্লেখযোগ্য কোনো উন্নতি করতে পারব না। যুদ্ধ পরিস্থিতি এমন একটি মানবিক বিপর্যয়, যার প্রভাব পরে ম্যাকডোনাল্ডের মতো ব্র্যান্ডগুলির উপর।
বার্গারের জন্য সুপরিচিত ব্র্যান্ড ম্যাকডোনাল্ডস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা তাদের ব্যবসার ক্ষতি করছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাকডোনাল্ডসের সার্বিক ব্যবসায় মধ্যপ্রাচ্যের অংশীদারত্ব খুব বেশি নয়। এই অঞ্চলে মূলত স্বাধীন কিছু কোম্পানি ম্যাকডোনাল্ডসের লাইসেন্সের আওতায় ব্যবসা করে। ম্যাকডোনাল্ডস জানিয়েছে, এসব ব্যবসার ক্ষতি পুষিয়ে নিতে রয়্যালটি ছাড় কিংবা লাইসেন্স ফি আদায় পিছিয়ে দিয়ে তারা ওই সব ফ্র্যাঞ্চাইজিকে কিছুটা আর্থিক সহায়তা দিয়েছে।
মধ্যপ্রাচ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, এ কথাও জানিয়েছে ম্যাকডোনাল্ডস। যুদ্ধের কারণে আর্থিক সহায়তা দেয়ার কথা জানালেও ঠিক কী পরিমাণ অর্থের ছাড় দেয়া হয়েছে, তা তারা জানায়নি। ম্যাকডোনাল্ডস অবশ্য বলেছে, সহায়তার পরিমাণ খুব বেশি নয়। বিশ্বজুড়ে লাইসেন্সের আওতায় ব্যবসা করে ম্যাকডোনাল্ডসের অনেক অংশীদার। মধ্যপ্রাচ্যের ব্যবসা তারই একটি অংশ। মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে এই ব্যবসায় কোম্পানিটির প্রবৃদ্ধি হয়েছে শূন্য.৭ শতাংশ। সেই তুলনায় যুক্তরাষ্ট্র ও অন্যান্য আন্তর্জাতিক ব্যবসায় তাদের প্রবৃদ্ধি হয়েছে ৪ শতাংশেরও বেশি। অর্থাৎ, মধ্যপ্রাচ্যে তাদের ব্যবসা একেবারে ভালো হয়নি।
ঠিক এক বছর আগে লাইসেন্সের আওতাধীন ব্যবসাই ছিল ম্যাকডোনাল্ডসের জন্য সবচেয়ে জমজমাট। সে সময় তাদের প্রবৃদ্ধি ছিল ১৬ শতাংশের বেশি। কমপক্ষে এক বছর আগে ম্যাকডোনাল্ডসের রেস্তোরাঁ খোলা হয়েছে, চতুর্থ প্রান্তিকে এমন আন্তর্জাতিক ব্যবসায় বিক্রির প্রবৃদ্ধি হয়েছে ৩.৪ শতাংশ। বাজার বিশ্লেষকেরা যা প্রত্যাশা করেছিলো, বিক্রির মোট পরিমাণ ছিল তার চেয়ে অনেক কম। আর এর মূল কারণ মধ্যপ্রাচ্যে কোম্পানিটির বিরুদ্ধে যে বিক্ষোভ হয়েছে, তা।
একই কারণে ম্যাকডোনাল্ডসের আয়ও প্রত্যাশা মতো হয়নি। এই প্রান্তিকে কোম্পানির আয় ছিল ৬৪১ কোটি ডলার। আর্থিক ফলাফল জানানোর পর শেয়ারবাজারে লেনদেন শুরুর আগেই ম্যাকডোনাল্ডসের শেয়ারের দাম সামান্য পড়ে যায়। গত মাসে ম্যাকডোনাল্ডস জানায়, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধের কারণে তারা মধ্যপ্রাচ্যে ‘অর্থপূর্ণ ব্যবসায়িক প্রভাব’ দেখতে পাচ্ছে। ব্যবসায় অনেকটা একই রকম ক্ষতির মুখে পড়ে আরেক বড় কোম্পানি স্টারবাকস। তাদের ব্যাপারে ধারণা দূর করতে ও তাদের পণ্য বর্জনের ডাকের বিপক্ষে এই দুই কোম্পানি তখন বিবৃতিও প্রকাশ করেছিল।
গত বছরের ৭ অক্টোবর হামাস দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলে হামলা চালানো পর ‘ম্যাকডোনাল্ডস ইসরাইল’ হাজার হাজার বার্গার বিনা মূল্যে বিতরণ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ার পর মধ্যপ্রাচ্য অঞ্চলের অনেক ম্যাকডোনাল্ডস ব্যবসায়ী দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি শাখার কর্মকা- থেকে নিজেদের দূরত্বের কথা জানিয়ে দেয়। কুয়েত, পাকিস্তান ও অন্যান্য দেশে ম্যাকডোনাল্ডস ফ্র্যাঞ্চাইজিরা বিবৃতি দিয়ে জানায় যে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাদের কোনো মালিকানার সম্পর্ক নেই।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে