ইলিশের দেখা নেই, হতাশ জেলে ও ব্যবসায়ীরা
, ২০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ রবি , ১৩৯২ শামসী সন , ২৪ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ০৯ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে ভরা মৌসুমেও ইলিশের দেখা মিলছে না। ছোট আকারের হাতেগোনা যে ইলিশ নিয়ে জেলেরা ঘাটে ভিড়ছেন, তারও দাম আকাশছোঁয়া। এতে বিপাকে পড়েছেন জেলে ও ব্যবসায়ীরা। দফায় দফায় বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রে যেতে পারছেন না বলে জানালেন জেলেরা।
জেলেরা জানিয়েছেন, আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ থাকবে। এবার মৌসুমের শুরুতেই সামুদ্রিক মাছ আহরণের ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা ছিল। এরপর দফায় দফায় বৈরী আবহাওয়ার কারণে আশানুরূপ ইলিশের দেখা পাননি এখানকার জেলেরা। সব মিলিয়ে হতাশ হাজার হাজার জেলে। কেউ কেউ পেশা পরিবর্তনের কথা ভাবছেন। আবার অনেকে দাদন নিয়ে বাধ্য হয়ে এই পেশাই পড়ে আছেন।
মাছ না পাওয়ার কথা জানিয়ে আলীপুরের জেলে জাকিরুল ইসলাম বলেন, এবার যখনই সমুদ্রে নামি তখনই আবহাওয়া খারাপ। মাঝে দুদিন ছিলাম সমুদ্রে। মাছ তেমন পাই নাই। বড় ইলিশের দেখা নেই, ছোট কয়টা জাটকা পেয়েছি। বিক্রি করলে তাতে বাজার খরচ হয় না। মালিকের কাছ থেকে অনেক টাকা নিয়েছি। যদি সমুদ্রে মাছ পেতাম, তাহলে ধারদেনা শোধ করে সংসার চালাতে পারতাম। কিন্তু এবার মাছই পাচ্ছি না।
মাছ না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়ে কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্যবন্দরের ব্যবসায়ী আবুল হোসেন কাজী বলেন, ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে শুরু হয়েছে দফায় দফায় নিম্নচাপ। যার ফলে ট্রলার নিয়ে বারবার সমুদ্রে গিয়ে খালি হাতে ঘাটে ফিরে আসছেন জেলেরা। ফিরে আসা ট্রলারগুলোর প্রত্যেকটিকে কয়েক লাখ টাকার বাজার করে সমুদ্রে পাঠাতে হয়। কিন্তু কখনও নিম্নচাপ কখনও লঘুচাপ; সব মিলিয়ে ইলিশ না পেয়ে খালি হাতে ফিরলে বড় রকমের ক্ষতির মধ্যে হচ্ছে আমাদের। এতে ট্রলার মালিকদের পাশাপাশি জেলেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবার তেমন মাছ পাওয়া যায়নি।
আলীপুরের এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি ইউসুফ আলী বলেন, এবার নিষেধাজ্ঞার পর এখন পর্যন্ত লাভের মুখ দেখিনি। বাজার সদাই করে যখনই সমুদ্রে নামি, এক-দুদিন মাছ ধরার পরই আবহাওয়া খারাপ হয়ে যায়। কোনও উপায় না পেয়ে ঘাটে ফিরে আসি। এভাবে চলতে থাকলে এই পেশা ছাড়তে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












