ইলিশের দাম নাগালের বাইরে যে কারণে
জ্বালানি-রসদের দাম বৃদ্ধি ও বাংলাদেশের নৌসীমায় ভারতীয় জেলেদের মাছ শিকারের কারণে লাগামহীন দেশের ইলিশের দাম। জেলেরা বলছেন, সাগরে মাছ শিকারে গিয়ে কাঙ্খিত ইলিশ না পাওয়ায় খরচের সাথে সামঞ্জ্যসতা আনতে পারছেন না তারা।
জেলেরা জানান, ভারতীয় জেলেরা দেশের নৌসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করে নিয়ে যাচ্ছে। একাধিকবার মৎস্য অফিস ও প্রশাসনকে জানালেও অনুপ্রবেশ বন্ধে ব্যবস্থা নেয়নি তারা।
পাথরঘাটার এফ বি মায়ের দোয়া-৩ ট্রলারের মাঝি কাওসার হোসেন ও জেলেরা অভিযোগ করে বলেন, ভারতীয় অত্যাধুনিক ট্রলিং জাহাজ ও ট্রলার নিয়ে ভারতীয় জেলেরা বাংলাদেশের নৌসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করে। তাদের বাধা দিতে গেলে ওয়াকি-টকির মাধ্যমে ভারতীয় অন্যান্য জেলেদের ডেকে এনে আমাদের জাল-দড়ি কেটে দেয়, মারধর করে। তারা একবার ওয়াকি-টকিতে বললে ৩০/৪০টি ট্রলার চলে আসে।
এফ বি নাজমা ট্রলারের মাজি ও জেলেরা বলেন, আমরা পানি দেখে অনুমান করে মাছের আশায় জাল ফেলি। কিন্তু ভারতীয় জেলেরা আধুনিক প্রযুক্তির ব্যবহার করে মাছের অবস্থান সম্পর্কে জানতে পারেন। তারপর যদি দেখেন সেখানে আমাদের জাল পাতা, তাহলে তারা ট্রলিং জাহাজ দিয়ে আমাদের জাল দড়ি উঠিয়ে নিয়ে মাছ শিকার করে। আমাদের ট্রলারে পাথর নিক্ষেপ করে। নৌ-বাহিনী তাদের কিছু বলে না। আমরা তাদের তথ্য দিতে গেলে উল্টো আমাদের সাথে খারাপ আচরণ করে।
বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধূরী বলেন, একবার মাছ শিকারে সাগরে যাওয়া-আশা করতে অন্তত ২ লাখ টাকার ডিজেল পুড়তে হয়। কিন্তু জেলেরা সাগরে গিয়ে চলতি মৌসুমে ৭ বার ফিরে এসেছে। দেশের ২য় সর্ববৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটায়। অথচ এই জেলায় কোন আবহাওয়া অফিস নেই। এখানে পূর্ণাঙ্গ একটি আবহাওয়া অফিস থাকলে সাগরে মাছ শিকারে যাওয়ার আগেই বৈরি আবহাওয়া সম্পর্কে জানতে পারতো।
তিনি আরও বলেন, প্রতিবার মিটিং এ আমরা ঢাকা মৎস্য ভবনে গিয়ে নানান জটিলতার কথা তুলে ধরি লিখিতভাবে। মন্ত্রণালয়ের লোকজন থাকেন, সবাই সব কিছু জানেন, কিন্তু সমাধান হয়নি।
পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের আড়ৎদার-পাইকাররা বলছেন, মৎস্য অবতরণ কেন্দ্রের খোলা ডাকে ইলিশ বিক্রি করেন জেলেরা। আড়ৎদার-পাইকাররা মাছ কিনে বিক্রি করেন দেশের বিভিন্ন প্রান্তে। তবে, নানান জটিলতায় বিগত বছরের থেকে এবার চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।