ইলিম-তা’লীমের প্রচার-প্রসারে সম্মানিত মুসলিমা মহিলাদের অবদান অনেক বিস্তৃত (৩)
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ১৫ জুন, ২০২৪ খ্রি:, ০১ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মহিলাদের পাতা
পবিত্র হাদীছ শরীফ সংরক্ষণ, চর্চা ও তালীম দানে মহিলাগণের অবদান :
সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে মহিলাদের ইলম-তালীম মুবারকের গুরুত্ব অপরিসীম। সেজন্য ইলমের সকল শাখায় মহিলাদের বেমেছাল অবদান রয়েছে। এমনকি সম্মানিত হাদীছ শরীফ সংরক্ষণ, চর্চা, গবেষণা ও শিক্ষাদানে মহিলা ছাহাবী ও মহিলা আউলিয়ায়ে কিরামগণের ব্যাপক ভূমিকা রয়েছে। মুসলিম ইতিহাসে কিছু বিখ্যাত মহিলা হাদীস শরীফ বিশারদের বর্ণনা রয়েছে। জীবন-চরিত সম্বন্ধীয় অভিধানে এরূপ অনেক মুসলিম নারীর সন্ধান পাওয়া যায়। পরে অনেক মহিলা ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা বিশেষ করে
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সময়ে এবং পরে উম্মুল কায়িনাত, উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালামগন উনাদের পবিত্র হাদীস শরীফ বর্ণনা, ব্যাখ্যা ও প্রচারে ভূমিকা বেমেছাল। উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মধ্যে উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ, সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীকা আলাইহাস সালাম, উম্মুল মু’মিনীন আর রবিয়াহ, বিনতু ফারুকে আ’যম আলাইহাস সালাম, উম্মুল মু’মিনীন আল হাদি আশির, বিনতু আবি সুফিয়ান আলাইহাস সালাম, উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশির, বিনতু হারিছ আলাইহাস সালাম এবং উম্মুল মু’মিনীন আছ ছাদিসাহ আলাইহাস সালামসহ প্রত্যেকেই স্বতন্ত্র খুসুসিয়ত সমৃদ্ধ পবিত্র হাদীছ শরীফ বর্ণনাকারী হিসেবে পরিচিত।
তাবি‘য়ীদের যুগে ইবনু সিরীনের কন্যা হাফসা রহমতুল্লাহি আলাইহা, উম্মে আবূ দারদা রহমতুল্লাহি আলাইহা এবং ‘আমরাহ্ বিনতে আব্দির রহমান রহমতুল্লাহি আলাইহা উনারা গুরুত্বপূর্ণ পবিত্র হাদীছ শরীফ বিশারদ হিসেবে পরিচিত। উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ, সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীকা আলাইহাস সালাম উনার হতে বর্ণিত হাদীসের অন্যতম বিশেষজ্ঞ হচ্ছেন ‘আমরাহ্ রহমতুল্লাহি আলাইহা। উনার এক ছাত্র হচ্ছেন আবূ বকর ইবনে হাযম রহমতুল্লাহি আলাইহি যিনি মহাসম্মানিত ও মহাপবিত্র মদীনা শরীফ উনার প্রসিদ্ধ বিচারক ছিলেন, যিনি ‘আমরাহ্ বিনতে আব্দির রহমান রহমতুল্লাহি আলাইহা উনার বর্ণিত সকল পবিত্র হাদীছ শরীফ লিখে ফেলার জন্য তৎকালীন ন্যায়পরায়ণ খলীফা সাইয়্যিদুনা হযরত উমর ইবনে আব্দিল আযীয রহমতুল্লাহি আলাইহি কর্তৃক আদিষ্ট হয়েছিলেন।
উনাদের পরে ‘হযরত আবিদা রহমতুল্লাহি আলাইহা, ‘হযরত আবদা ইবন বিশর রহমতুল্লাহি আলাইহা, হযরত উম্মে ‘উমর রহমতুল্লাহি আলাইহা, হযরত যয়নাব রহমতুল্লাহি আলাইহা, হযরত নফিসা রহমতুল্লাহি আলাইহা, হযরত খাদীজা রহমতুল্লাহি আলাইহা, হযরত ‘আবদা বিনতে ‘আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহা এবং আরো অনেক মহিলা আউলিয়ায়ে কিরামগণ পবিত্র হাদীছ শরীফ উনার উপর বিশেষ ইলম মুবারক অর্জন করেছিলেন এবং উনারা পবিত্র হাদীছ শরীফ তালীম দিতেন।
‘হযরত আবিদা রহমতুল্লাহি আলাইহা তিনি প্রথমে একজন দাসী ছিলেন এবং এ অবস্থায় থেকেই তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র মদীনা শরীফ উনার মধ্যে অবস্থানরত মুয়াল্লিমদের নিকট পবিত্র হাদীছ শরীফ চর্চা করেন। এটা বলা হয় যে, তিনি দশ সহ¯্রাধিক পবিত্র হাদীছ শরীফ উনাকে উনার শিক্ষকদের সঙ্গে সম্পর্কিত করেছেন।
-উম্মু মুদ্দাস্সির।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২১)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র আশূরা শরীফ উনার রোযার বেমেছাল ফাযায়িল-ফযীলত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র ১০ মুহররমুল হারাম শরীফ দিনটিতে ভালো খাওয়া-পরার ব্যবস্থা গ্রহণ করুন, তাহলে সারা বছর স্বচ্ছলতা লাভ করতে পারবেন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












