নছীহতে কায়িম মাকামে উম্মাহাতুল মু’মীনীন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম
ইলম হাছিলের মূল উদ্দেশ্য-৮
, ২৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৫ অক্টোবর, ২০২৩ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
পবিত্র কুরআন শরীফ হচ্ছে ওহীয়ে মাতলু, যা তিলাওয়াত করা এবং উহার বর্ণিত বিষয়ের অনুসরণ করা আবশ্যক। আর পবিত্র হাদীছ শরীফ হচ্ছে ওহীয়ে গইরে মাতলু, যা তিলাওয়াত করা আবশ্যক নয় তবে উহার বর্ণিত বিষয়ের অনুসরণ করা আবশ্যক। তাই সকলের দায়িত্ব-কর্তব্য হচ্ছে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উভয়ের ইলম অর্জন করা।
পবিত্র সুন্নাহ শরীফ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফে আরো ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِىَ الله تَـعَالٰـى عَنْـهُمَا قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْـرَ الْـحَدِيْثِ كِتَابُ اللهِ وَخَيْـرَ الْـهَدْيِ هَدْيُ مُـحَمَّدٍ وَشَرَّ الْأُمُوْرِ مُـحْدَثَاتُـهَا وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ. (رواه مسلم)
হযরত জাবির ইবনে আবদুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, অতঃপর নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার কিতাব হচ্ছে সর্বোত্তম বাণী। আর হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথই সর্বোত্তম পথ বা জীবন ব্যবস্থা। আর নব উদ্ভাবিত বিষয়সমূহ নিকৃষ্টতম কাজ এবং প্রত্যেক বিদয়াত-ই গোমরাহী বা পথভ্রষ্টতা।
[মুসলিম শরীফ]
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে যে দ্বীন ও হিদায়েত নিয়ে এসেছেন, সেটিই সর্বোত্তম পথ বা জীবন ব্যবস্থা। এটি ব্যতীত অন্য কোনো পন্থা সার্বিক কল্যাণের পথ দেখাতে পারে না। পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ পরিপন্থী যে কোনো নতুন পন্থাকে বিদয়াত বলা হয়। আর সকল বিদয়াত-ই গোমরাহী।
উপরোক্ত আলোচনা থেকে যে বিষয়টি প্রতীয়মান হয় তা হলো, পবিত্র কুরআন শরীফ এবং পবিত্র সুন্নাহ শরীফ তথা পবিত্র হাদীছ শরীফ হতে ইলম অর্জন করে সে অনুযায়ী আমল করলে মহান আল্লাহ পাক তিনি দুনিয়াতে গোমরাহী থেকে রক্ষা করে হিদায়েতের উপর ইস্তিক্বামত থাকার তাওফীক্ব দান করবেন এবং কিয়ামতের দিন কঠিন হিসাব থেকে মুক্তি দিয়ে জান্নাত নসীব করবেন। সুবহানাল্লাহ! তাই সকলের জন্য আবশ্যক, অনতিবিলম্বে ইলম অর্জন করে আমল করার কোশেশ করা। মহান আল্লাহ পাক আমাদেরকে সকল ইলমের গুরুত্ব অনুধাবন করার ও ইলম হাছিল করার তাওফীক্ব দান করুন। (আমীন)
[বর্তমান যামানায় এই প্রকৃত ইলম অর্জন করার একমাত্র স্থান হলো- যামানার মহান মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম এবং উনারই যাওজাতুম মুকাররমা সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাদের পৃষ্ঠপোষকতায় পরিচালিত রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র রাজারবাগ শরীফে অবস্থিত ‘মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা’ এবং উনাদের পবিত্র তা’লীমি মজলিস মুবারক ‘ফালইয়াফরহু শরীফ’ যেখানে উনারা প্রতিনিয়ত পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফের হাক্বীক্বী ইলম শিক্ষা দিয়ে যাচ্ছেন]
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি যার অন্তরকে প্রসারিত করেন তাকেই হিদায়েত দান করেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












