ইলম হাছিলের মূল উদ্দেশ্য-৪
عَنْ أَبِـىْ هُـرَيْــرَةَ رَضِيَ اللهُ تَـعَالٰـى عَـنْـهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَــعَـلَّمَ عِلْمًا مِـمَّا يُــبْــتَـغٰـى بِـهٖ وَجْـهُ اللهِ لَا يَــتَــعَـلَّـمُهٗ اِلَّا لِـيُـصِـيْـبَ بِـهٖ عَرَضًا مِنَ الدُّنْــيَا لَـمْ يَــجِدْ عَـرَفَ الْـجَـنَّـةِ يَــوْمَ الْقـِيَامَـةِ يَـعْـنـِىْ رِيْـحَهَا. (رواه احـمد و ابن ماجة)
হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যে ইলম অর্জন না করে সম্পদ হাছিলের উদ্দেশ্যে ইলম অর্জন করলো, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। নাঊযুবিল্লাহ!
[আহমদ শরীফ, ইবনে মাজাহ শরীফ]
অন্যত্র ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ حَضْـرَتْ كَـعْـبِ بْـنِ مَالِكٍ رَضِيَ اللهُ تَـعَالٰـى عَـنْـهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ طَـلَبَ الْعِلْـمَ لِـيُـجَارِىَ بِـهِ الْعُـلَمَاءَ اَوْ لِـيُمَارِىَ بِـهِ السُّـفَـهَاءَ اَوْ يَـصْـرِفَ بِـهٖ وُجُـوْهِ النَّاسِ اِلَـيْـهِ اَدْخَلَـهُ اللهُ النَّارَ. (رواه الترمذى)
হযরত কা’ব বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি ইলম অর্জন করল আলিমদের সাথে বাড়াবাড়ি করার উদ্দেশ্যে অথবা মূর্খদের সাথে তর্ক-বিতর্ক করার উদ্দেশ্যে অথবা মানুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্যে; মহান আল্লাহ পাক তিনি তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। নাঊযুবিল্লাহ!
[তিরমিযী শরীফ]
অতএব, পুরুষ-মহিলা প্রত্যেকের জন্য ফরয হচ্ছে মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের রেযামন্দি মুবারক হাছিলের উদ্দেশ্যে পবিত্র কুরআন শরীফ এবং পবিত্র হাদীছ শরীফ হতে ইলম অর্জন করতঃ সেই অনুযায়ী আমল করার কোশেশ করা। আর যারা এরূপ করবেন উনারাই প্রকৃত হিদায়েতপ্রাপ্ত হবেন।
কারণ পবিত্র হাদীছ শরীফে বর্ণিত আছে,
عَنْ حَضْرَتْ مَالِكِ بْنِ اَنَسٍ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ مُرْسَلًا قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَـرَكْتُ فِـيْكُمْ اَمْرَيْنِ لَنْ تَضِلُّوْا مَا تَـمـَسَّكْـتُمْ بِـهِمَا كِـتَابَ اللهِ وَسُنَّـةَ رَسُوْلِهٖ. (رواه الـموطا)
হযরত মালিক ইবনে আনাস রহমাতুল্লাহি আলাইহি থেকে মুরসাল সূত্রে বর্ণিত। তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমি তোমাদের কাছে দু’টি বিষয় রেখে যাচ্ছি। এই দু’টি বিষয়কে আঁকড়ে ধরে রাখলে তোমরা কখনোই গোমরাহ হবে না। ১. মহান আল্লাহ পাক উনার কিতাব মুবারক ২. পবিত্র সুন্নাহ শরীফ তথা পবিত্র হাদীছ শরীফ।
[মুয়াত্তা শরীফ]
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।