ইলম হাছিলের মূল উদ্দেশ্য-৩
رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَــقُـوْلُ مَنْ
عَنْ حَضْرَتْ سَخْبَـرَةِ الْاَزْدِىِّ رَضِىَ الله تَـعَالٰـى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ طَـلَبَ الْعِلْمَ كَانَ كَـفَّارَةً لِّمَا مَضٰى. (رواه الترمذي والدارمى)
হযরত সাখবারা আযদী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহু হুযূর
পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি ইলম অর্জন করল সে যেন বিগত দিনের কাফফারা আদায় করল। সুবহানাল্লাহ!
[তিরমিযী শরীফ, দারেমী শরীফ]
অর্থাৎ, ইলম অর্জন করার দ্বারা অতীতের ভুল-ত্রুটির কাফফারা আদায় হয়ে যায়।
এ বিষয়ে আরো বর্ণিত হয়েছে,
عَنْ حَضْرَتِ الْـحَـسَنِ رَحْـمَةُ اللهِ عَلَـيْـهِ مُرْسَلًا قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ جَاءَهُ الْمَوْتُ وَ هُوَ يَطْـلُبُ الْعِلْمَ لِـيُحْـيِــىَ بِهِ الْاِسْلَامَ فَـبَــيْــنَـهٗ وَ بَــيْـنَ النَّـبِـــيِّـــيْــنَ دَرَجَةٌ وَاحِدَةٌ فِـى الْـجَـنَّـةِ. (رواه الدارمى)
হযরত হাসান বছরী রহমাতুল্লাহি আলাইহি তিনি মুরসাল সূত্রে বর্ণনা করেন। মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যিনি দ্বীন ইসলামকে জিন্দা করার লক্ষ্যে ইলম অর্জন করা অবস্থায় ইন্তেকাল করলেন, উনার মাঝে এবং নবী আলাইহিমুস সালাম উনাদের মাঝে জান্নাতে একটি মাত্র মর্যাদার পার্থক্য থাকবে। অর্থাৎ তিনি নবুওওয়াত ব্যতীত সমস্ত মর্যাদা লাভ করবেন। সুবহানাল্লাহ! [দারিমী শরীফ]
উল্লেখ্য, এই সমস্ত ফযীলত শুধুমাত্র ঐ সমস্ত ত্বলিবে ইলমগণের জন্য যারা মহান আল্লাহ পাক এবং উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যে ইলম অর্জন করবেন এবং অর্জিত ইলম অনুযায়ী আমল করার কোশেশ করবেন। সুবহানাল্লাহ!
আর যারা মহান আল্লাহ পাক এবং উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ইলম অর্জন করবে তারা ত্বলিবে ইলমের ফযীলতের অধিকারী হবে না, বরং তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাঊযুবিল্লাহ!
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।