ইলমে ফারায়িদ্ব তথা উত্তরাধিকার সম্পত্তি বণ্টন সম্পর্কিত ইলিম শিক্ষা করা নারীদের জন্যও ফরয
, ১৭ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ তাসি’, ১৩৯১ শামসী সন , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১৫ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
تَعَلَّمُوا الْفَرَائِضَ وَعَلِّمُوهُ النَّاسَ فَإِنَّهُ نِصْفُ الْعِلْمِ وَهُوَ يُنْسَى وَهُوَ أَوَّلُ شَيْءٍ يُنْتَزَعُ مِنْ أُمَّتِي
অর্থ: তোমরা ফারায়িদ্ব শিক্ষা গ্রহণ করো এবং মানুষকে তা শিক্ষা দাও। কেননা, ইহা অর্ধেক ইলিম। এটাকে মানুষ স্মরণ রাখে না, ভুলে যায়। আর এটা হচ্ছে প্রথম বিষয় যা আমার উম্মত থেকে উঠিয়ে নেয়া হবে। (ইবনে মাজাহ শরীফ)
কাজেই প্রত্যেক পুরুষ-মহিলাদের জন্য ইলমে ফারায়িদ্ব শিক্ষা করা ফরয। এটা এমনি গুরুত্বপূর্ণ যে, এই ইলিম ব্যতীত হক মত ও পথে ইস্তিকামত থাকা অত্যন্ত কঠিন।
علم الفرائض (ইলমে ফারায়িদ্ব)-এর পরিচিতি:
علم (ইলিম) অর্থ- জ্ঞান। আর الفرائض (ফারায়িদ্ব) শব্দটি فريضة শব্দের বহুবচন। এটা فرض (ফারদ্বুন) শব্দ থেকে উৎপন্ন। অর্থ- নির্দিষ্ট অংশসমূহ।
ইলমে ফারায়িদ্ব এমন ইলিম, যা দ্বারা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ তার প্রকৃত প্রাপক তথা উত্তরাধিকারীদের মাঝে বণ্টনের নিয়ম-কানুন, তর্জ-তরীক্বা জানা যায়।
ইলমে ফারায়িদ্ব শিক্ষা করা প্রত্যেক মুসলমান পুরুষ-মহিলাদের দায়িত্ব ও কর্তব্য।
বিশিষ্ট ছাহাবী হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
تَعَلَّمُوا الْفَرَائِضَ وَالْقُرْآنَ وَعَلِّمُوا النَّاسَ فَإِنِّي مَقْبُوضٌ
অর্থ: তোমরা ফারায়িদ্ব ও পবিত্র কুরআন শরীফ শিক্ষা করো এবং লোকদেরকে শিক্ষা দাও। কেননা, আমাকে দুনিয়া থেকে পর্দা করতে হবে। (তিরমিযী শরীফ)
তিনি আরো বলেন-
تَعَلَّمُوا الْفَرَائِضَ فَاِنَّهَا الْعِلْمُ
অর্থ: তোমরা ফারায়িদ্ব শিক্ষা করো। কেননা, ইহা হচ্ছে বিশেষ প্রকার ইলিম।
ফক্বীহুল উম্মত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
مَنْ قَرَأَ الْقُرْآنَ فَلْيَتَعَلَّمِ الْفَرَائِضَ
অর্থ: যে ব্যক্তি পবিত্র কুরআন শরীফ পড়তে পারে, সে যেন ফারায়িদ্ব শিক্ষা গ্রহণ করে।
আরো ইরশাদ মুবারক হয়েছে-
تَعَلَّمُوا الْفَرَائِضَ وَعَلِّمُوهُ النَّاسَ فَإِنِّي امْرُؤٌ مَقْبُوضٌ ، وَإِنَّ الْعِلْمَ سَيُقْبَضُ حَتَّى يَخْتَلِفَ الِاثْنَانِ فِي الْفَرِيضَةِ فَلاَ يَجِدَانِ أَحَدًا يَفْصِلُ بَيْنَهُمَا.
অর্থ: “তোমরা ফারায়িদ্ব শিক্ষা করো এবং মানুষকে শিক্ষা দাও। কেননা, আমাকে দুনিয়া থেকে পর্দা করতে হবে। আর ফারায়িদ্ব সংক্রান্ত ইলিমকেও তুলে নেয়া হবে। এমনকি দু’জন ব্যক্তি সম্পত্তি বণ্টন নিয়ে মতবিরোধ করবে কিন্তু তারা এমন তৃতীয় কাউকে পাবে না, যে তাদের মাঝে সমাধান করে দিবে। ” (ফতহুল বারী)
....
এ সম্পর্কিত আরো সংবাদ
-
একজন উত্তম নারীর গুণাবলী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তওবা
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলমানদের বর্তমান অবস্থা সম্পর্কে হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণনা
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত তামাযির খুনসা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৩)
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দান-ছদকাহ বালা-মুসিবত দূর করে
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












