ইরান এবং হামাসের ধ্বংস চায় ফিলিস্তিনের শাসক দল ফাতাহ
, ০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ইরানকে ধ্বংস করবে এবং গাজায় হামাসের অবশিষ্ট শক্তিকেও চূর্ণবিচূর্ণ করে দেবে বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের ফাতাহ পার্টির একজন শীর্ষস্থানীয় নেতা। গত ১৯ ডিসেম্বর নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাতাহ পার্টির মহাসচিব মোহাম্মদ হামদান এমন মন্তব্য করেছে।
গাজায় প্রায় ১৫ মাস ধরে চলা দখলদার ইসরায়েলের বর্বর হামলায় শক্তিহীন হয়ে পড়েছে হামাস। কিন্তু পশ্চিম তীরের এই সশস্ত্র বাহিনীটি ফাতাহ পার্টি দ্বারা পরিচালিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে উঠছে। সদ্য শেষ হওয়া ডিসেম্বরের শুরুর দিকে কিছু বন্দুকধারী পশ্চিম তীরের জেনিন শহরের শরণার্থীশিবির থেকে দুটি সরকারি গাড়ি চুরি করেছিল। পরে তারা এসব গাড়িতে হামাস ও আইএসের পতাকা উড়িয়ে রাস্তায় প্রদর্শন করে। অন্যদিকে এসব শরণার্থীশিবিরে কঠোর নিরাপত্তা থাকার পরও নিজেদের সম্পদ রক্ষা করতে ব্যর্থ হয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।
হামাস ও অন্যান্য সহযোগী সংগঠনগুলোর অভিযোগ, ফিলিস্তিন শাসন করা মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ পার্টির সঙ্গে পশ্চিমা দেশ-বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সখ্যতা আছে। আর এ কারণেই ফাতাহ পার্টিকে নিজেদের প্রতিদ্বন্দ্বী ভাবছে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো।
ফাতাহ পার্টির মহাসচিব মোহাম্মদ হামদান বলেছে, ‘আমরা হামাসকে মোকাবিলা করতে চাচ্ছি। কিন্তু তাদের সঙ্গে পেরে উঠছি না। এর কারণ ফিলিস্তিনের বাইরেও হামাসের সঙ্গে অন্য দেশের সম্পৃক্ততা আছে। যা তাদের ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছে।’ এ সময় সে ইরানের দিকে ইঙ্গিত করে।
তবে হামদান আশা করে, ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসলে হামাস ও অন্যান্যদের পরাজয় হবে।
হামদান বলেছে, ‘আমরা দেখতে পাচ্ছি, ট্রাম্প ও ইসরায়েল ইরানকে ধ্বংস করার পরিকল্পনা করছে। ফলে হামাস (সমর্থকেরা) একদিন বিকল্প না পেয়ে আবারও ফিলিস্তিনি হয়ে উঠবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)