ইরানের হামলা থেকে নিজেদের বাঁচানোর চেষ্টায় সৌদিসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ
, ০৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১২ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২৬ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার সন্ত্রাসী ইসরায়েল যেন ইরানের তেল স্থাপনায় হামলা না চালায় সেজন্য যুক্তরাষ্ট্রের কাছে লবিং করছে সৌদি আরবসহ গালফ অঞ্চলের দেশগুলো। কারণ তাদের শঙ্কা, যদি ইসরায়েলের হামলার পর সংঘাত ছড়িয়ে পড়ে তাহলে তাদের নিজেদের তেল স্থাপনাও ইরানি প্রক্সি বাহিনীর হামলার ঝুঁকিতে পড়তে পারে।
এছাড়া ইরান ও ইসরায়েলের এ দ্বন্দ্বের মাঝখানে যেন পড়ে না যায় সেজন্য সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত মার্কিনিদের জানিয়ে দিয়েছে, ইরানে হামলা চালাতে সন্ত্রাসী ইসরায়েলকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না তারা।
গত ১ অক্টোবর দখলদার সন্ত্রাসী ইসরায়েলকে লক্ষ্য করে ১৮১টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। এরপর থেকেই ইরানে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়ে আসছে দখলদার সন্ত্রাসী ইসরায়েল। সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো চাইছে তারা যেন এই দ্বন্দ্বের মধ্যে পড়ে না যায়।
দখলদার ইসরায়েলের সম্ভাব্য হামলার হুমকির প্রেক্ষিতে সৌদিসহ অন্যান্য সুন্নি মুসলিম দেশের দারস্থ হয়েছে ইরান। তেহরান এসব দেশকে দিয়ে যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়েছে ইসরায়েল যেন তাদের তেল স্থাপনায় হামলা না চালায়।
এ সপ্তাহে এক বৈঠকে ইরান সৌদি আরবকে সতর্কতা দিয়ে জানায়, যদি আকাশসীমা ব্যবহার করতে দেওয়াসহ যে কোনোভাবে সন্ত্রাসী ইসরায়েলকে তারা সহযোগিতা করে তাহলে সৌদির তেল স্থাপনাগুলোতে তারা হামলা চালাতে পারে।
সৌদির এক বিশ্লেষক বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, “ইরান মূলত বার্তা দিয়েছে; গালফ অঞ্চলের দেশগুলো যদি সন্ত্রাসী ইসরায়েলকে আকাশসীমা ব্যবহার করতে দেয়। তাহলে এটি তাদের বিরুদ্ধে যুদ্ধের শামিল হবে।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)