ইরানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায় বাহরাইন
, ১৬ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৫ মে, ২০২৪ খ্রি:, ১১ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা বলেছেন, ইরানের সঙ্গে পুনরায় কূটনৈতিক সম্পর্ক চালুর উদ্যোগ বাতিল করার মত কোনও কারণ নেই। গত বৃহস্পতিবার (২৩ মে) রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রাজা হামাদ বলেছেন, ইরানের সম্পর্কের উন্নতি চায় বাহরাইন।
বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহর মোতায়েন রয়েছে। তেহরানের বিরুদ্ধে দেশটির সুন্নি রাজ পরিবারের বিরুদ্ধে শিয়াদের উসকে দেওয়ার অভিযোগ রয়েছে বাহরাইনের।
২০১১ সালে বড় ধরনের বিক্ষোভের মুখে পড়েছিল দেশটির সরকার। ওই বিক্ষোভে অংশগ্রহণকারীদের বেশিরভাগ ছিলো শিয়া সম্প্রদায়ের। তারা বাহরাইনের রাজপরিবারের পতন চেয়েছিলো। এই বিক্ষোভের উসকানিদাতা হিসেবে ইরানকে আংশিক অভিযোগ করে আসছিল বাহরাইন। তবে তেহরান এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে একমাত্র বাহরাইন ইয়েমেনের হুথি মুজাহিদদের বিরুদ্ধে মার্কিন ও ব্রিটিশ হামলার প্রতি সমর্থন জানিয়েছিল। লোহিত সাগরে বাণিজ্যিক নৌযানের হুথিদের হামলার জবাবে এই পদক্ষেপ নিয়েছিল পশ্চিমা দেশ দুটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজে হামলা ইরানের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দ্রুত ফুরোচ্ছে অস্ত্রভান্ডার: মজুত নিয়ে দুশ্চিন্তায় পেন্টাগন
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজ প্রণালিতে ‘টোল বুথ’ চালু করার পদক্ষেপ ইরানের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান, লেবানন ও ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনে কয়েক মিলিয়ন নাগরিকের মিছিল
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলে মিসাইল ছুড়ে যুদ্ধে যোগ দিলো ইয়েমেনীরা
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইন্দোনেশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বীর যোদ্ধাদের আক্রমণের পর গর্তে উল্টে পড়ে আছে দখলদারদের যুদ্ধযান।
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাইজারে দ্বীন ইসলাম প্রচারের ইতিহাস
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি ও স্থাপনাগুলোতে ইরানের বিধ্বংসী হামলা অব্যাহত
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়ের সদরদপ্তরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্থল-যুদ্ধ হবে শত্রুদের জন্য অনেক বেশি বিপজ্জনক ও ক্ষয়ক্ষতিপূর্ণ -ইরানি স্থল-বাহিনী প্রধান
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)