ইযার তথা নিতাক্ব পরিধান করাও সুন্নত মুবারক
মহিলাদের জন্য স্যালোয়ার পরিধান করাই উত্তম এবং পবিত্র সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত। মহাসম্মানিত মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহিলাদের জন্য স্যালোয়ার পরিধান করাই পছন্দ মুবারক করতেন। এবং স্যালোয়ার পরিধানকারিনীগণ উনাদের জন্য খাছভাবে তিনি পবিত্র দোয়া মুবারকও করেছেন। তবে, কারো প্রয়োজন হলে সুন্নত পালন উনার খেয়ালে নিতাক্ব তথা ইযার বা দোপাট্টা ব্যবহার করতে পারে।
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে- হযরত উম্মে হাসান রহমাতুল্লাহি আলাইহা উনার থেকে বর্ণিত: তিনি বলেন, নিশ্চয়ই মহাসম্মানিতা মহাপবিত্রা হযরত উম্মুল মুমিনীন সাইয়্যিদাতুনা আস-সাদিসা আলাইহাস সালাম তিনি বলেন, নিশ্চয়ই মহাসম্মানিত মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিতা মহাপবিত্রা হযরত সাইয়্যিদাতুনা যাহরা আলাইহাস সালাম উনার সম্মানিত নিত্বাক্ব মুবারক উনার ঝুলকে এক বিঘত পরিমাণ নির্ধারিত করে দিয়েছেন। (মুসনাদে আহমদ ইবনে হাম্বল)
قَالَ حَضْرَتْ النَّوَوِيُّ رَحْمَةُ اللهِ عَلَيْه أَجْمَعُوا عَلَى جَوَازِ الْجَرِّ لِلنِّسَاءِ-
অর্থ: হযরত ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মহিলাদের পরিধেয় বস্ত্রের ঝুল মাটিতে হেচরানো জায়েয হওয়ার বিষয়ে হযরত উলামায়ে কিরামগণ উনারা ইজমা করেছেন। (তুহফাতুল আহওয়াজী ৫ম খ- ৪০৭ পৃষ্ঠায়)
সর্ব প্রথম হযরত ইসমাঈল যবীহুল্লাহ আলাইহিস সালাম উনার মহাসম্মানিতা আম্মাজান তিনি কোমর বন্ধ বা নিতাক্ব পরিধান করেছেন। এটা এমন এক কাপড় যা মহিলারা জামা (কোর্তা)র নীচে ইযার বা দোপাট্টা হিসেবে পরিধান করে থাকে।
যাতুন নিত্বাক্বাইন হযরত আসমা বিনতে আবী বকর আলাইহিমাস সালাম উনার সম্মানিত লক্বব মুবারক। কেননা তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনাদের হিযরত মুবারক উনার সময় উনার কোমর বন্ধকে দু’ টুকড়া করে এক টুকড়া দ্বারা মশক এবং অপর খন্ড দ্বারা খাদ্যদ্রব্য বেঁধে দিয়েছিলেন।
এ বিষয়ে মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে, সাইয়্যিদাতুনা হযরত আসমা রদ্বিয়াল্লাহু আনহা উনার থেকে বর্ণিত: তিনি বলেন, আমি আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া সাইয়্যিদুনা হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার গৃহে মহাসম্মানিত মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পাথেয় গুছিয়ে দিয়েছিলাম। যখন তিনি পবিত্র মদীনা শরীফ উনাতে হিযরত মুবারক করার ইচ্ছা মুবারক করলেন, আমি তখন খাদ্য-দ্রব্য এবং পানির মশক বাঁধার জন্য কিছুই পাচ্ছিলাম না। তখন হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনাকে বললাম, মহান আল্লাহ পাক উনার শপথ! আমি আমার কোমর বন্ধনী ব্যতীত বাঁধার কিছুই পাচ্ছি না। সাইয়্যিদুনা হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম তিনি তখন বললেন, একে দ্বিখন্ডিত করুন। এক খন্ড দ্বারা মশক এবং অপর খন্ড দ্বারা খাদ্য-দ্রব্য বেঁধে দিন। আমি তাই করলাম। এজন্যই আমাকে বলা হত যাতুন নিত্বাক্বাইন অর্থাৎ দু’কোমর বন্ধনীর অধিকারীণী। (বুখারী শরীফ)
-মুহম্মদ মুফীদ্বুর রহমান।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।