ইফতারে ফুটপাতের দোকানগুলোই নিম্নবিত্তের চাহিদা মেটায়
, ৫ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৭ আশির, ১৩৯২ শামসী সন , ৬ মার্চ, ২০২৫ খ্রি:, ১৯ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
রমজান মাসের বিকেলে ব্যস্ত হয়ে ওঠে রাস্তার ঢাকার ওলিগলি। শহরের ফুটপাত দিয়ে বসানো হয় ইফতারির নানা রকমের দোকান। হাক ডাক কমতে থাকে দিনের সময়, ঘনিয়ে আসতে থাকে ইফতারের মূহুর্ত। শহরের মানুষের মধ্যে একটা বড় অংশ ইফতার করেন রাস্তার ফুটপাতের দোকানগুলো থেকে। মানুষের বিশাল চাহিদার তুলনায় খাবারের যোগান কম থাকায় সেই ঘাটতি পূরণ করে এসব দোকান। দোকানের নানা রকম ইফতারির দাম সবার ক্রয় ক্ষমতার মধ্যে। তবে খাবারের মান নিয়ে প্রশ্ন থাকলেও তা জনমনে খুব বেশি প্রভাব পড়ছে না ।
বিকেলে চাকরি শেষে হেটে বাসায় যাওয়ার সময় ছোলা, চপ, আনারস ও শরবত কিনে নিয়ে যাচ্ছেন রায়হান মিয়া। তিনি বলেন, ফুটপাতের এসব দোকান আমাদের নি¤œবিত্ত মানুষের জন্যই, দামও কম । আমাদের মতো একশ্রেণির মানুষ বাসায় গিয়ে রান্না করা, ইফতারি প্রস্তুত করা এগুলো ঝামেলা মনে হয়। আমরা রাস্তায় কিনে ফেলি, আজান হয়ে গেলে খাওয়া শুরু করি ।
পুরান ঢাকার ইফতার বাজারে গিয়ে দেখা যায় সেখানে ইফতার কিনতে ভিড় করেছে হাজারো মানুষ। পুরান ঢাকার বংশালের ফুটপাতে, নাজিরা বাজার রোডের দুইপাশে, হোটেলগুলোতেও ক্রেতাদের ভিড় দেখা গেছে। বিক্রেতারা কেউ হাঁকডাক দিয়ে ক্রেতাদের ডাকছেন, কেউ খাবার প্যাকেট করছেন। রাজধানীর বিভিন্ন স্থান থেকে ক্রেতারা এসে ভিড় জমাচ্ছেন ইফতার কিনতে। দুপুর থেকে শুরু হওয়া এই ইফতার বাজারে সময়ের সাথে সাথে ভিড় বাড়তে থাকে।
ক্রেতারা বলছেন, ইফতারের দাম গত বছরের চেয়ে কিছুটা বেশি। অন্যদিকে বিক্রেতারা বলছেন, বাজারে সব জিনিসপত্রের দাম বেশি হওয়ায় তাদের দাম বাড়াতে হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)