ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজিতে প্রবেশ করিয়ে বাংলাদেশকে আমেরিকা-চীন দ্বন্দ্বের বলির পাঠা বানানো যাবে না -স্টুডেন্টস ফর সভারেন্টি
উল্লেখ্য, আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৪ অন্তর্বর্তী সরকারের সাথে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করতে মার্কিন প্রতিনিধি দল ঢাকায় আসছে। মার্কিন প্রতিনিধি দলের সাথে আলোচ্য বিষয় নিয়ে কথা বলতে গিয়ে গত ৬ সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছে, “যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়ে অবস্থান বদলাতে পারে ঢাকা।” (সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, ৬ সেপ্টেম্বর ২০২৪)
পররাষ্ট্র উপদেষ্টার উপরোক্ত বক্তব্যে আমরা অর্থাৎ দেশের সার্বভৌমত্ব রক্ষায় ছাত্র-যুবকদের প্লাটফর্ম ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ অত্যন্ত উদ্বেগ প্রকাশ করছি।
আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে- আমেরিকার ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজিতে প্রবেশ করিয়ে বাংলাদেশকে কোনোভাবেই ‘আমেরিকা-ভারত বনাম চীন’ দ্বন্দ্বের প্রক্সি স্টেট বা বলির পাঠা বানিয়ে দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দেয়া যাবে না। এখানে বাংলাদেশকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। না চীন, না আমেরিকা এখানে আমরা কোনো জোটে যেতে চাই না। পররাষ্ট্রনীতিতে এখানে আমরা সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীন থাকতে চাই।
মূলত, চীনের সাথে আমেরিকা, ভারত ও জাপানের সামরিক ও বাণিজ্যিক বৈরীতা থাকায় ওসব দেশগুলোর নিজস্ব স্বার্থেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তারা আইপিএস গঠন করেছে। কিন্তু চীনের সাথে বাংলাদেশের বৈরিতা নেই, আবার আমেরকিার সাথেও বৈরিতা নেই। এজন্য চীন ও আমেরিকার দ্বন্দ্বে বাংলাদেশ জড়াতে পারে না। এখানে বাংলাদেশকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। অন্তর্বতী সরকারের প্রতি এটাই আমাদের বার্তা। এর বিপরীতে আইপিএসে যোগ দেয়ার চেষ্টা করা হলে দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে। (প্রেস বিজ্ঞপ্তি)
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।