ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাথে আইবিএফবির মতবিনিময়
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হরতান্তো সুবোলো সম্প্রতি বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্ক উন্নতিকরণের বিষয়ে আইবিএফবির পরিচালনা পর্ষদ এবং প্রধান কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। তিনি এ সংক্রান্ত একটি আলোচনা সভায় যোগ দিতে আইবিএফবি অফিস পরিদর্শন করেন।
রাষ্ট্রদূত তার বক্তৃতায় বলেন, তিনি প্রায় দুই বছর ধরে বাংলাদেশে আছেন এবং এই দুই দেশের মধ্যে অনেক মিল খুঁজে পেয়েছেন অর্থাৎ উভয়ই মুসলিম দেশ, খাদ্য এবং সংস্কৃতিতেও অনেক মিল আছে। কিন্তু চ্যালেঞ্জও আছে, অনেক ইন্দোনেশিয়ান বাংলাদেশকে চেনেন না এবং অনেক বাংলাদেশি ইন্দোনেশিয়া সম্পর্কে জানেন না। তিনি ইন্দোনেশিয়ায় বাংলাদেশের পক্ষে প্রচারের চেষ্টা করছেন। তিনি বাংলাদেশি ব্যবসায়ী সম্প্রদায়কে পর্যটনের জন্য ইন্দোনেশিয়া ঘুরে দেখার অনুরোধ জানান।
তিনি ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি এবং বাংলাদেশের বাজারে ইন্দোনেশিয়ার পণ্য আমদানি, আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ ইন্দোনেশিয়ার ব্যবসায়িক অংশীদার হতে পারে বলেও মতামত প্রকাশ করেন। ইন্দোনেশিয়া ২০২১ সালে বাংলাদেশে রপ্তানি করে এমন পণ্যের মধ্যে ছিল পাম অয়েল ($১.৩৬ বিলিয়ন), কয়লা ব্রিকেটস ($৪৩২ মিলিয়ন) এবং সিমেন্ট ($১৬৬ মিলিয়ন)। বাংলাদেশ পাটের সুতা, বুনা টি-শার্ট, নারীদের নন-নিট স্যুট রপ্তানি করে এবং রপ্তানির প রিমাণ ঊর্ধ্বগামী। ইন্দোনেশিয়া বাংলাদেশি ওষুধ, কৃষিপণ্য, পোল্ট্রি, পাট ও চামড়াজাত পণ্য এবং জুতার জন্য একটি বড় বাজার হতে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।