ইন্দোনেশিয়ার গ্রামে নারীকে সহায়তা করতে প্রশিক্ষণ নিচ্ছে পুরুষরা
, ২৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১৭ আগস্ট, ২০২৩ খ্রি:, ০২ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গৃহস্থালি কাজের বৈষম্য দূর করতে ইন্দোনেশিয়ার গ্রামগুলোতে পুরুষদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান ইউএন উইমেন। সেখানে পুরুষ সঙ্গীদের নারীর প্রতি তার আচরণ, সংসারে দায়িত্ব বণ্টনে সমতা ও ঘরের কাজগুলো ভাগ করে নেওয়ার গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।
‘টুগেদার ডিজিটাল’ শীর্ষক এই কর্মসূচি বাস্তবায়ন করছে ইন্দোনেশিয়ার নারীর ক্ষমতায়ন ও শিশু নিরাপত্তা মন্ত্রণালয়। মূল কর্মসূচি হলো উদ্যোক্তাবিষয়ক ও ডিজিটাল দক্ষতা উন্নয়নের মাধ্যমে নারী উদ্যোক্তাদের প্রতি লৈঙ্গিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন।
এই কর্মসূচির আওতায় ইন্দোনেশিয়া ও চীনের নারীদের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগকে ডিজিটাল অর্থনীতিতে সমৃদ্ধ হতে সহযোগিতা করা হয়। ৫ বছরব্যাপী এ কর্মসূচিটি শুরু হয়েছে ২০২২ সালের জানুয়ারিতে।
ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপ ও পশ্চিম নুসা টেঙ্গারা রাজ্যের ছয়টি গ্রামে প্রশিক্ষণ কর্মসূচি চলছে।
নারী উদ্যোক্তার জাতীয় প্রোগ্রাম অফিসার পেরতিউই ত্রিউইদিয়াহেনিং বলেছে, ‘ইন্দোনেশিয়ার উদ্যোক্তা খাত ডিজিটালাইজেশন ও ইতিবাচক সামাজিক ও পরিবেশগত প্রভাব তৈরির দিকে এগোচ্ছে। তবে নারী উদ্যোক্তাদের গৃহস্থালি কাজ ও এর পেছনে ব্যয়িত সময়ের মতো অসংখ্য চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়। আমরা আশা করছি, এ প্রশিক্ষণের মাধ্যমে নারীদের নিজস্ব ব্যবসা শুরু ও সমৃদ্ধ করার জন্য আরও সহযোগিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি করতে পারব।’
এসব প্রশিক্ষণে নারীর প্রতি পুরুষের আচরণ, গৃহস্থালি কাজে অংশগ্রহণ, পরিবারে পুরুষের ভূমিকা, নারীর ওপর পরিবারের কাজের ভার ইত্যাদি সম্পর্কে জানানো হয়। অর্থাৎ পুরুষদের শেখানো হয় নারী যখন তার ব্যবসায় মনোযোগী হয় তখন কীভাবে সহযোগিতাকারী সঙ্গী হয়ে ওঠা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)