ইন্দোনেশিয়ার উপকূলে নৌকায় ভাসছে শতাধিক রোহিঙ্গা
নৌপথে আসা প্রায় ১৪০ জন রোহিঙ্গাকে ইন্দোনেশিয়ায় প্রবেশ করতে দিতে অনিচ্ছুক স্থানীয় জনতা। কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার (২২ অক্টোবর) দেশটির আচেহ প্রদেশের উপকূল থেকে প্রায় ১ মাইল দূরে আশ্রয়প্রার্থীদের কাঠের নৌকায় নোঙর করে ভেসে থাকতে দেখা গেছে। রুগ্ন-ক্ষুধার্ত যাত্রীদের অধিকাংশই ছিলেন নারী ও শিশু। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।
স্থানীয় পুলিশের কার্যালয় থেকে বলা হয়েছে, নীল রঙের নৌকাটি জুমুয়াবার থেকে উপকূলে ভেসে আছে। বাংলাদেশের কক্সবাজার থেকে পালিয়ে এসেছেন তারা। দুসপ্তাহের যাত্রায় তিনজন প্রাণ হারিয়েছেন।
আচেহ জেলে সম্প্রদায়ের প্রধান মোহাম্মদ জাবাল বলেছেন, ‘আমাদের জেলে সম্প্রদায় তাদের এখানে জায়গা দিতে অস্বীকৃতি জানাচ্ছে। কারণ তারা যেখানেই গেছে, স্থানীয়দের জীবনে অশান্তি সৃষ্টি করেছে।’
আচেহ পুলিশের বয়ান অনুযায়ী, আশ্রয়প্রার্থীদের এই দলটি ৯ অক্টোবর কক্সবাজার ত্যাগ করেছিল। তাদের গন্তব্য ছিল মালয়েশিয়া। যাত্রীদের কয়েকজন আবার অন্য দেশে যাওয়ার জন্য অর্থ প্রদান করেছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে ২১৬ জন রোহিঙ্গা যাত্রা শুরু করেছিলেন। তাদের মধ্যে ৫০ জন ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশে নেমে গেছেন।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।