ইন্টারনেট বিচ্ছিন্নতায় অপূরণীয় ক্ষতি আইটি খাতে
, ২১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ ছানী, ১৩৯২ শামসী সন , ২৮ জুলাই, ২০২৪ খ্রি:, ১৩ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ইন্টারনেট বিচ্ছিন্নতায় আইটি খাতে ক্ষতি হয়েছে অপূরণীয়। ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা বলছেন, ভাবমর্যাদা ফিরিয়ে আনাই হবে বড় চ্যালেঞ্জ। আগামীতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সেই প্রস্তুতি নেয়ার আহ্বান আইটি খাত সংশ্লিষ্টদের।
রাজধানীর বনানীতে অবস্থিত বহুমুখী আইটি প্রতিষ্ঠান ‘ইন্সট্রাক্টরী’। এর আয়ের বড় অংশই আসে আউটসোর্সিংয়ের ক্রিয়েটিভ ডিজাইন থেকে। মূলত ফাইভার, আপওয়ার্ক ও ফ্রিল্যান্সারের মতো বৈশ্বিক অনলাইন মার্কেটপ্লেস থেকে কাজ বেছে নেয় ‘ইন্সট্রাক্টরি’।
উদ্যোক্তারা জানান, টানা পাঁচদিন ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় বিদেশি গ্রাহকদের অর্ডারের বিপরীতে দেয়া যায়নি ডেলিভারি। তাতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।
সঠিক সময়ে সাড়া দিতে না পেরে গ্রাহকের নেগেটিভ রিভিউয়ে মার্কেটপ্লেসে রেটিং কমেছে অনেক ফ্রিল্যান্সারের। কিভাবে কাটিয়ে উঠবেন সেই দুশ্চিন্তায় তারা।
বেসিসের তথ্য অনুযায়ী, ইন্টারনেটের না থাকায় শুধু সফটওয়্যার রপ্তানিতে ক্ষতি প্রায় ৫শ’ কোটি টাকা। এই অবস্থায় এখন ভাবমর্যাদা ফেরানোকেই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের সভাপতি রাসেল টি আহমেদ বলেন, বিদেশের ক্যাবল কাটা গেলেও দেশের ভেতরে বাণিজ্য বন্ধ হবে না, প্রিপেইড মিটার বন্ধ হবে না, ই-কমার্স বন্ধ হবে না, লোকাল সার্ভিসগুলো তো ইন্টারনেটের ভেতর দিয়ে যায় এই নেটওয়ার্ক ডিজাইন করা, সেইফ ইন্টারনেট কনফার্ম এখন করতে হবে।
বর্তমানে বিজনেস প্রসেস আউটসোর্সিং, সফটওয়্যার তৈরি ও ডিজাইনসহ নানামুখী কাজে যুক্ত প্রায় ৩ লাখ মানুষ। এ খাত থেকে বছরে বৈদেশিক মুদ্রা আয় হয় কমবেশি ২শ’ কোটি ডলার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বদলে গেল পুলিশের অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা খুলতে বড় বিনিয়োগের পরিকল্পনা সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে যুবশক্তির তিন নেতা আটক
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়ক, কবে সুফল পাবে মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এয়ারপোর্টের অকশন ম্যানেজার পরিচয়ে আইফোন বিক্রির ফাঁদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে আগস্টের শেষে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের -নূর
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিলের দাবি
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু -তথ্য উপদেষ্টা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের আদালতে বিচারাধীন ৪৬ লাখ মামলা, উচ্চ আদালতেই সাড়ে ৫ লাখ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে পাহাড়ধস আতঙ্ক, উৎকণ্ঠায় কয়েক লাখ মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)