ইনভেস্টমেন্ট সামিটে ১ ট্রিলিয়ন ডলারের ইকোনমি ঘোষণা বিএনপির
বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে ‘১ ট্রিলিয়ন ডলার ইকোনমির’ ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করার ঘোষণা দিয়েছে দলটি।
বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে ঘোষিত “১ ট্রিলিয়ন ডলার ইকোনমির” রোডম্যাপে এফডিআই/জিডিপি লক্ষ্যমাত্রা.৪৫ শতাংশ থেকে জিডিপির ২.৫ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে বিএনপি। ২০৩৪ সালে জিডিপির লক্ষ্যমাত্রা ১ ট্রিলিয়ন ডলার নির্ধারণ করেছে দলটি।
এছাড়াও জনগণের ঘাড় থেকে বাড়তি ট্যাক্সের লাগাম টেনে ধরা, মানুষের মন থেকে ট্যাক্সের ভয় দূর করে কিভাবে ট্যাক্স আহরণ বৃদ্ধি করা যায় তা নিয়েও কাজ করতে চায় বিএনপি।
সরকার গঠন করতে পারলে দেশের মানবসম্পদের কর্মদক্ষতা বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ, প্রকৃত প্রশিক্ষণ ও প্রণোদনার ব্যবস্থা করে বৈদেশিক কর্মসংস্থানের পরিমাণ ও আওতা বৃদ্ধির জন্য অতীতের চেয়েও ব্যাপক সফলতা অর্জন করতে চায় বিএনপি।
বাংলাদেশে বিদেশী বিনিয়োগ তথা এফডিআইকে বিশ্ববাসীর নিকট জনপ্রিয় করতে ১১টি রেগুলেটরি পরিবর্তনের প্রস্তাব করেছে বিএনপি। যার মধ্যে রয়েছেঃ বিডাকে কার্যকরী করা, ভিসা/ওয়ার্ক পারমিট বিধির আধুনিকীকরণ, বিনিয়গকারীদের জন্য সপ্তাহে ২৪ ঘণ্টা সেবা চালু করা, স্বয়ংক্রিয় মুনাফা প্রত্যাবাসনের ব্যবস্থা, স্থানীয়ভাবে দক্ষ জনশক্তির ব্যবস্থা করা, বিনিয়োগকারীদের নিরাপত্তা আইন প্রনয়নসহ অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।