ইনকিলাব মঞ্চের নামে ফাঁদ পেতে ধরা কর কর্মকর্তা রেজাউল
, ১৮ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ আশির, ১৩৯২ শামসী সন , ১৯ মার্চ, ২০২৫ খ্রি:, ৪ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজের পছন্দের জায়গায় বদলি হতে তুঘলকি কা- ঘটিয়েছে ৩৮তম বিসিএসের কর ক্যাডারের সহকারী কমিশনার রেজাউল গনি। ইনকিলাব মঞ্চের নাম ব্যবহার করে ফাঁদ পেতে নিজেই ধরা খেলেন।
নিজ কর অঞ্চলের কমিশনার বরাবর সিনিয়র কর্মকর্তাদের বিষদগার করে এক উড়ো চিঠি দেন তিনি। কর কমিশনার চিঠির তদন্ত করে দেখেন, হেডকোয়ার্টারে বদলির আশায় এই তুঘলকি কা- ঘটিয়েছেন এই কর্মকর্তা। আর একটি সংগঠনের নাম ব্যবহার করে নিজের পাতা ফাঁদে নিজেই আটকে গেছেন।
ইতোমধ্যে এই কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। সম্প্রতি এই লঙ্কাকা-টি ঘটেছে কর অঞ্চল-গাজীপুরে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কর অঞ্চল গাজীপুরে গত ১০ ফ্রেবুয়ারি ইনকিলাব মঞ্চের নামে একটি উড়ো চিঠি আসে। এই চিঠিতে কর অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামে ঘুষ-দুর্নীতির অভিযোগের বিষয়টি উল্লেখ করা হয়। সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কর অফিস ভেঙে দেওয়া হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয় ওই চিঠিতে।
এ ছাড়া কতিপয় কর্মকর্তাকে পরিবর্তন না করলে কর অঞ্চলে হামলা হওয়ার আশঙ্কার বিষয়টিও চিঠিতে উল্লেখ করা হয়।
চিঠি পাওয়ার পর বিষয়টি নিয়ে তদন্তে নামেন কর কমিশনার খালেদ শরীফ আরেফিন। তদন্তে বেরিয়ে আসে তারই অধীনস্থ বিসিএস ৩৮তম ব্যাচের এক সহকারী কর কমিশনার তার গাড়ির চালকের মাধ্যমে চিঠিটি পোস্ট করিয়েছেন।
এই চিঠিটি আসে টাঙ্গাইলের একটি পোষ্ট অফিস থেকে। তদন্তের স্বার্থে পোস্ট অফিসের সিসিটিভি যাচাই করে সহকারী কর কমিশনারের অফিসের এক চালককে চিঠিটি পোষ্ট করতে দেখা যায়। পরবর্তীতে গাড়ি চালককে জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেন।
তাকে সহকারী কমিশনার রেজাউল গণি ওই চিঠি পোস্ট করতে পাঠিয়েছেন বলেও জানান চালক। গাড়ি চালকের স্বীকারোক্তির পর রেজাউল গণিও বিষয়টি স্বীকার করেন এবং এই অনৈতিক কাজের জন্য ক্ষমা চেয়ে কমিশনার বরাবর লিখিত আবেদন করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএমপির সাবেক কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন হবে -সমাজকল্যাণমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ -বাণিজ্যমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
-৫শ ও ১ হাজার টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘চীনের সাথে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে’
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জমি দিয়ে ফ্ল্যাট নিলেই ‘কোটি টাকার’ করের ফাঁদ!
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)