ইতিহাস
ইতিহাসের পাতায় মুজাহিদে মিল্লাতে আ’যম হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি (৪)
, ০৭ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ ছালিছ, ১৩৯২ শামসী সন , ১৩ আগষ্ট, ২০২৪ খ্রি:, ২৯ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ইতিহাস
হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি তিনি আমীর খানের সেনাবাহিনীতে দুই বছর ছিলেন। তিনি ইবাদত-বন্দেগী, যিকির-ফিকির মুবারক ও সামরিক জীবন যাপনের সাথে সাথে সংস্কার কাজ ও দ্বীনি উপদেশ ও শিক্ষামূলক তৎপরতায় নিয়োজিত থাকেন। উনার আগ্রহ ও উৎসাহে সমগ্র সৈন্যবাহিনী দ্বীনি মজলিশের এক বিশাল ময়দানে পরিণত হয়েছিলো। এমনকি আমীর খানের জীবনেও তা প্রভাব ফেলেছিলো।
আমীর খানের সেনাবাহিনীতে সামরিক বিদ্যা চর্চা এবং সম্মানিত দ্বীন ইসলাম উনার প্রচার প্রসারের মধ্য দিয়ে সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি তিনি ৬ বছর অবস্থান করেন। এরপর আমীর খানের কতিপয় বন্ধুর বিশ্বাসঘাতকতার কারণে আমীর খান অনেকটা বাধ্য হয়ে ইংরেজদের সাথে কিছু বিষয়ে সন্ধি করতে ইচ্ছুক হলো। তখন সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি তিনি এর তীব্র বিরোধিতা করলেন। প্রতিবাদ জানিয়ে সতর্ক করলেন। কিন্তু আমীর খান যখন এরপরও সেই চুক্তিতে অটল রইলো তখন তিনি আমীর খানের সেনাবাহিনী পরিত্যাগ করেন এবং দিল্লীতে চলে আসেন।
দিল্লীতে পৌঁছানোর পর হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনার খান্দানের দুইজন বিশিষ্ট ব্যক্তিত্ব বিখ্যাত মাওলানা হযরত আব্দুল হাই মুহাদ্দিছ রহমতুল্লাহি আলাইহি এবং মাওলানা হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি উনারা সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি উনার কাছে বাইয়াত গ্রহণ করেন এবং উনার ছোহবত মুবারকেই থেকে যান। উনারা দুইজন যখন সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি উনার কাছে বাইয়াত হন তখন দিল্লীর বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ স্তরের মানুষ, উলামায়ে কিরাম ও মাশায়েখগণ বন্যার স্রোতের মতো সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি উনার ছোহবত মুবারকে আসতে থাকেন এবং বাইয়াত গ্রহণ করতে থাকেন। দিন দিন উনার কাছে জনসমাগম বাড়তেই থাকলো।
এরপর তিনি তাজদীদী ছফরের উদ্দেশ্যে রওয়ানা শুরু করেন। মুজাফফরনগর ও মারানপুরের ঘন বসতিপূর্ণ ঐতিহাসিক শহরতলী ও পল্লী অঞ্চল, মুসলিম সম্ভ্রান্তমহল ও সর্বস্তরের উলামায়ে কিরাম উনাদের কেন্দ্রসমূহ, নিজগড়, মুত্তেশ্বর, দোয়াবার এলাকাগুলো, রামপুর, বেরেলী, শাহজাহানপুর এবং আরো অন্যান্য অঞ্চল তিনি ছফর করেন। এসব এলাকায় শত শত খান্দান ও ব্যক্তিবর্গ উনার হাত মুবারকে বাইয়াত গ্রহণ করেন এবং সর্বপ্রকার বিদয়াত শিরক থেকে তওবা করে খালিছভাবে উনার মুরীদ হয়ে যান। সুবহানাল্লাহ!
তৎকালীন সাহারানপুরের হাজী আব্দুর রহিম রহমতুল্লাহি আলাইহি তিনি সে যুগের অন্যতম বড় ওলীআল্লাহ ছিলেন। সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি উনার মুবারক ছফরের সময় তিনি এবং উনার হাজার হাজার মুরীদ সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি উনার হাতে বাইয়াত হন। উনার এই সফর ছিলো রহমতের বারিধারার ন্যায়। তিনি যে অঞ্চল এবং যেসব এলাকা দিয়ে অতিক্রম করতেন সে সব এলাকাতেই সবুজের সমারোহ ও প্রাচুর্যের আভা প্রকাশ পেতো।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এরূপ যে, যেখানে তিনি অল্প কিছুক্ষণের জন্যও অবস্থান করেছেন সেখানেই মসজিদগুলো প্রাণবন্ত ও উজ্জ্বল আভা ফিরে পেয়েছে। মহান আল্লাহ পাক এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের আলোচনা মুবারকে মুখর হয়ে উঠেছে। একদিকে সৃষ্টি হয়েছে পবিত্র সুন্নত মুবারক উপর প্রতি সাধারণ জনগণের প্রবল আগ্রহ ও ইসলামী জোশ এবং অপরদিকে সৃষ্টি হয়েছে শিরক ও বিদয়াতের প্রতি ঘৃণা। লোপ পেয়েছে শিয়া ও রাফেযীদের বাতিল মতবাদ ও ভ্রান্ত চিন্তাধারা। গোটা সফরে মাওলানা মুহম্মদ ইসমাইল রহমতুল্লাহি আলাইহি এবং মাওলানা মুহম্মদ আব্দুল হাই রহমতুল্লাহি আলাইহি উনারা উনার তাজদীদী সফরে সঙ্গী ছিলেন। উনাদের নসীহত মুবারক ও তা’লীম-তালক্বীনে জনসাধারণের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং ঈমান ও আমলের সংস্কার ও পরিশুদ্ধতা সাধিত হয়। (অসমাপ্ত)
-মুহম্মদ শাহ জালাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শাহাদাত মুবারক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বীর বিক্রম আক্রমণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসারীদের শাহাদাত মুবারক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারবালায় ঐতিহাসিক পবিত্র ১০ই মুহররমুল হারাম শরীফে শত্রুর মুখোমুখি হওয়ার পূর্ব মুহূর্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমিরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নৌবাহিনী গঠন এবং বিজিত এলাকার সংক্ষিপ্ত বর্ণনা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ প্রাঙ্গণে বসন্ত পঞ্চমী উৎসবের বানোয়াট ইতিহাসের ব্যবচ্ছেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অশ্লীল চিত্র দেখা ও তৈরিতে যে সমস্ত বিধর্মী রাষ্ট্র শীর্ষে...
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধর্মীদের কুকীর্তিগুলো লিখিত রূপ দেয়নি কোনো লেখক, ফলে তাদের অপকীর্তিগুলো মুসলমানদের জানার আড়ালেই থেকে যাচ্ছে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিধর্মী-কাফির, মুশরিকরা কতবেশি বিদ্বেষ পোষণ করে তার একটি উদাহরণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্তমান মুসলিম দেশগুলোর বিধর্মীপ্রীতিতে মত্ত শাসকগোষ্ঠীর শিক্ষা গ্রহণ করা উচিত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












