ইতিহাস
ইতিহাসের পাতায় মিল্লাতে মুজাহিদে আ’যম হযরত সাইয়্যিদ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি (২)
, ০৫ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯২ শামসী সন , ১১ আগষ্ট, ২০২৪ খ্রি:, ২৭ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) ইতিহাস
হিজরী ১৩শ শতাব্দীতে ভারতবর্ষ দ্বীনি, নৈতিকতা তথা চারিত্রিক দিক দিয়ে অবনতি ও অধঃপতনের শেষ সীমায় গিয়ে পৌঁছেছিলো। বিশাল মোঘল সালতানাতের মেরুদ- ভেঙ্গে গিয়েছিলো। সমগ্র ভারতবর্ষ তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তাদের মিত্রদের জবর দখলে ছিলো। অবশিষ্ট অংশ ছিলো কিছু স্থানীয় শাসকদের অধীনে। তবে তারা একের পর এক ষড়যন্ত্রের শিকার হয়ে নিজেদের এলাকা ইংরেজদের হাতে তুলে দিচ্ছিলো। তৎকালীন মোঘল শাসক শাহ আলম (যার শাসনকালে হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি বিলাদত শরীফ গ্রহণ করেন) নামে মাত্র বাদশাহ ছিলো। দক্ষিণাত্য থেকে শুরু করে দিল্লী পর্যন্ত সমগ্র এলাকা লুটেরা মারাঠাদের কব্জায় ছিলো। পাঞ্জাব থেকে আফগানিস্তান সীমান্ত পর্যন্ত সমগ্র ভূ-ভাগ ছিলো শিখদের দখলে। তাদের অত্যাচার-নির্যাতন ও লুটতরাজ থেকে ভারতবর্ষের উত্তর ও মধ্য ভূ-ভাগ মোটেই নিরাপদ ছিলো না। দিল্লী ও তার পার্শ্ববর্তী এলাকাগুলো তখন শিখ ও মারাঠা সন্ত্রাসীদের লুটতরাজ ও নাশকতামূলক কর্মকান্ডের টার্গেট ছিলো। মুসলমানদের প্রভাব-প্রতিপত্তি তখন ছিলো অবনমিত। সে সময় তারা সম্মানিত দ্বীন ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে কোনো রাহবার খুজে পাচ্ছিলো না। ফলে তাদের দুর্বল পেয়ে বিভিন্ন ফেতনা মাথাচাড়া দিয়ে ওঠেছিলো।
তৎকালীন সময়ে ভারতবর্ষের বুকে মুসলমানদের নৈতিক ও চারিত্রিক অবক্ষয় এমন পর্যায়ে নেমে গিয়েছিলো যে, অন্যায়, অশ্লীল ও গর্হিত কথাবার্তা এবং আচার আচরণ, আদব-লেহাজ ও সভ্যতায় অনুপ্রবেশ করেছিলো। আর এ নিয়ে তারা প্রকাশ্যে গর্ব ও অহংকার করতো। নাউযুবিল্লাহ! শরাবখোরী অবাধে চলতো। আমোদ-প্রমোদ ও ভোগ বিলাসের ছিলো চারদিক ছড়াছড়ি। নাউযুবিল্লাহ! কথিত আমীর-উমরা এবং মধ্যবিত্ত শ্রেণী থেকে শুরু করে গরীব ও নিঃস্ব সবাই ছিলো এই বল্গাহারা সমাজ ব্যবস্থার শিকার।
ভারতবর্ষের মুসলমানদের এমন অধঃপতনের যুগেই বিলাদত শরীফ গ্রহণ করেছিলেন হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি। বাল্যকাল থেকেই উনার সম্মানিত পিতা তিনি লক্ষ্য করলেন যে, তিনি সম্মানিত যুদ্ধবিদ্যা, সামরিক ট্রেনিং ইত্যাদি বিষয়ে অনেক আগ্রহী। পাশাপাশি, তিনি তৎকালীন খেলাধুলাকে অনেক ঘৃণার চোখে দেখতেন। প্রতিদিন পাচশত বার বৈঠক, তিরিশ সের ওজনের মুগুর ভাজা, সাঁতারসহ পানিতে অধিকক্ষণ অবস্থান ইত্যাদি বিষয়ে তিনি অনুশীলন করতেন। অন্যদেরকেও উৎসাহিত করতেন।
এছাড়া, মুসলমানদের বিভিন্ন বিষয়ে সাহায্য-সহযোগীতা করতেন তিনি। কোনো বুযূর্গ ব্যক্তি দেখলেই তিনি তাদের অনেক সম্মান-কদর করতেন। দুর্বল, অসহায়, বিকলাঙ্গদের সেবা করতেন। শরীরচর্চার পাশাপাশি তিনি বাল্যকাল থেকেই সম্মানিত যিকির উনার প্রতি অত্যাধিক গুরুত্ব মুবারক প্রদান করতেন।
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি উনার বয়স মুবারক যখন ১২ বছর তখন উনার সম্মানিত পিতা হযরত সাইয়্যিদ ইরফান রহমতুল্লাহি আলাইহি তিনি বিছাল শরীফ গ্রহণ করেন। উনার বিছাল শরীফ গ্রহণের পর তিনি রায়বেরেলী শহর থেকে লাখনৌর দিকে যাত্রা করেন। সাথে নিলেন উনার সাতজন বন্ধুকে। রায়বেরেলী থেকে লাখনৌর দূরত্ব ছিলো ৪৯ মাইল। উনারা সাতজন থাকলেও সওয়ারী ছিলো মাত্র একটি। যার উপর উনারা সবাই একজন একজন করে আরোহন করতে লাগলেন। কিন্তু সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি উনার পালা আসলেই তিনি অন্যদের সওয়ারীতে উঠিয়ে দিতেন। নিজে পায়ে হেটেই চলতেন। এভাবে উনারা লখনৌতে এসে উপস্থিত হলেন। (চলবে)
-মুহম্মদ শাহ জালাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে দেশে মুসলিম নির্যাতন (১)
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুঘল আমলের নিরাপত্তা নিদর্শন হাজীগঞ্জ দুর্গ
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (৪র্থ পর্ব)
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্মানিত শরীয়ত প্রতিপালনে খিলজী সালতানাতের কাজী মুগিসউদ্দিনের সাহসিকতা
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফ্রান্সের অব্যাহত লুটপাট! একটি সমৃদ্ধ জনপদের ধ্বংসপ্রাপ্ত হওয়ার না জানা ইতিহাস (২)
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত আক শামসুদ্দীন রহমতুল্লাহি আলাইহি: কসতুনতুনিয়া (ইস্তানবুল) বিজয়ে যার অবদান অনস্বীকার্য
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (৯)
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জঙ্গে জামাল ও সিফফিনের যুদ্ধের প্রেক্ষাপট ও সঠিক ইতিহাস
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্রান্সের অব্যাহত লুটপাট! একটি সমৃদ্ধ জনপদের ধ্বংসপ্রাপ্ত হওয়ার না জানা ইতিহাস (১)
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সোনার বাংলাকে যেভাবে লুটপাট করেছিলো ফিরিঙ্গি বেনিয়ারা (৩)
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আব্বাসীয় সালতানাতের মুসলিম নৌশক্তি
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্ঞান বিজ্ঞানে এগিয়ে থাকা বাগদাদ যেভাবে পিছিয়ে পড়লো
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












