ইতালির কথা বলে ২৬ যুবককে পাঠানো হয় লিবিয়ায়
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের লালুয়ারটুক, একই ইউনিয়নের দক্ষিণদিয়া, গোয়ালনগর ও কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের রতানি গ্রামের ২৫টি পরিবারের ২৬ যুবককে ইতালিতে পাঠানোর কথা বলে লিবিয়ায় পাঠায় দালাল চক্রটি। এ জন্য প্রত্যেকেই ১১ লাখ করে টাকা দিতে হয়েছে। নির্যাতন ও হয়রানির পর তাদের মধ্যে ৯ যুবক দেশে ফিরে এলেও বাকিদের কেউ কেউ বন্দী এবং কয়েকজন এখনো নিখোঁজ। দালাল চক্রের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে পড়েছে ২৫টি পরিবার। দালালদের বিচার দাবি করে ক্ষতিপূরণ চেয়ে স্বজনেরা এলাকায় মানববন্ধনও করেছেন।
ভুক্তভোগী ব্যক্তিদের স্বজনদের দাবি, দালাল চক্রের সঙ্গে জড়িত গোয়ালনগর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের ফরহাদ মিয়া, মামুন মিয়া ও আরমান মিয়া এবং একই ইউনিয়নের সিমেরকান্দি গ্রামের সায়েদুল ইসলাম। চক্রটি ওই ২৬ জনকে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় নিয়ে যায়।
লিবিয়ায় আটক হয়ে নির্যাতনের শিকার ও কারাগার থেকে মুক্ত হয়ে দেশে আসা ৯ যুবকের মধ্যে আছেন গোয়ালনগর গ্রামের অহিদ মিয়া ও আজহারুল মিয়া, দক্ষিণদিয়া গ্রামের সুমন মিয়া ও দেলোয়ার হোসেন, লালুয়ারটুক গ্রামের দুই ভাই খায়রুল মিয়া ও মামুন মিয়া, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের রতানি গ্রামের মাহিন আহমেদ, আরশাদ মিয়া ও রাহুল মিয়া। তাদের ভাষ্য, দালাল চক্রের প্রধান ফরহাদের মাধ্যমে তারা ২০২২-২৩ সালে লিবিয়ায় যান। গত ৭ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে লিবিয়ার কারাগার থেকে ছাড়া পেয়ে দেশে ফিরে আসেন তারা।
ভুক্তভোগী সুমন মিয়া প্রথম আলোকে বলেন, ইতালি যেতে ফরহাদকে সর্বমোট ১১ লাখ টাকা দিয়েছিলেন। এক সপ্তাহের মধ্যে ইতালি নিয়ে যাওয়ার কথা বলে লিবিয়া নেওয়া হয়। পরে বেনগাজি শহর থেকে একটি নৌকায় করে ৬০ জনকে তুলে নেওয়া হয়। নৌকাটি এক ঘণ্টা চলার পর তারা বুঝতে পারেন, তাদের সবাইকে বিক্রি করে দেওয়া হয়েছে। একটি ক্যাম্পে নিয়ে তাদের রাখা হয় দেড় মাস। সেখানে প্রতিদিন তাদের মারধর করা হতো। ২৪ ঘণ্টার জন্য একবার খাবার দেওয়া হতো। গোসল ও প্রস্রাব-পায়খানার জন্য দুই লিটার লোনা পানি দিত এবং শুধু রাতে একটি রুটি দিত। ওই পানি ও খাবার খেলে সবার পেটে ব্যথা করত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আহাম্মদ নামের একজনের বাড়িতে তারা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতো। কাজ না করলে আহাম্মদের ছেলে পিস্তল দিয়ে মারধর করতো ও হুমকি দিতো। আর যে দিন কাজ থাকত না, সেদিন সবাইকে প্রখর রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হতো। আহাম্মদের ছেলে লাথি দিয়ে খাবার ফেলে দিতো। মাঝেমধ্যে তাদের প্রস্রাব খেতে দিতো।
মাহিন আহমেদ, দেলোয়ার হোসেনসহ কয়েক জানান, লিবিয়া যাওয়ার আগে সবাই ফরহাদকে চার লাখ টাকা করে দিয়েছেন। লিবিয়ায় নিয়ে ক্যাম্পে আটকে রেখে ফরহাদ সবার কাছ থেকে আরও সাড়ে চার লাখ টাকা করে নেয়। নৌকায় তুলে দিলে প্রশাসন ধরে ফেললে তাদের কারাভোগ করতে হয়। পরে ফরহাদ সবাইকে ছাড়িয়ে আনেন। ‘গেম’ (নৌকায় পাঠানোর প্রক্রিয়া)-এর মাধ্যমে ইতালি পাঠানোর কথা বলে সবার পরিবারের কাছ থেকে আবার আড়াই লাখ টাকা করে নেন ফরহাদ। আড়াই থেকে তিন মাস পর ফরহাদ তাদের বিক্রি করে দেয়। তিন মাস কারাগারে থাকার পর এক পাকিস্তানির মাধ্যমে ভৈরবের এক ব্যক্তির সহায়তায় পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। প্রত্যেকে বিমানের টিকিটসহ খরচ বাবদ আরও ১ লাখ ২০ হাজার টাকা করে দিলে তারা দেশে ফিরে আসতে পারে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।