ইজতেমা ময়দানে উড়ছে হাজারো পলিথিন, ভাসছে দুর্গন্ধ
, ০২ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২৯ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
গাজীপুর সংবাদদাতা:
ইজতেমা ময়দানের ময়লা আবর্জনা পরিস্কারের কোনো উদ্যোগ নেই। ফলে পচা বাসি খাবারের দুর্গন্ধ আর হাজারো পলিথিন বাতাসে উড়ে জনস্বাস্থ্যের জন্য এক ভীতিকর অবস্থা তৈরী করেছে। একই সঙ্গে এখনো জ্বলছে ইজতেমা ময়দানের সকল বাতি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) টঙ্গীর ইজতেমা ময়দান থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ময়দানের প্রতিটি রাস্তার দুই পাশে অসংখ্য স্থানে বিশাল বিশাল পচা বাসি খাবারের স্তুপ। এসব স্তুপ থেকে বের হচ্ছে পচা গন্ধ। অসহনীয় এই পচা গন্ধ ছড়িয়ে গেছে ১৬০ একর ময়দানের বেশ কয়েক কি: মি: এলাকায়। ময়দানের ভেতরে ও বাইরে অসংখ্য ময়লা পলিথিন বাতাসে ভাসছে।
ইজতেমা ময়দানে এখনো যারা অবস্থান করছেন তারা তাদের শুয়ার জায়গায় চারিদিকে চট দিয়ে বেস্টনী দিয়ে রেখেছেন। তবে দিনের বেলা হলেও পুরো ময়দানে সকল বাতি এখনো জ্বলছে।
ইজতেমা ময়দানে পলিথিন কুড়ানো মানুষ ছাড়া ময়লার চারিদিকে কেউ নেই।
এছাড়া যে সকল মানুষ কোন না কোন কারণে ময়দানে এসেছেন তারা নাকে কাপড় বা রুমাল দিয়ে চলাচল করছেন।
ইজতেমা ময়দানে চলাচলকারী একজন জানান, জরুরী কাজে আসছিলাম। নাকে কাপড় দিয়ে যাচ্ছি। মারাত্মক দুর্গন্ধ বমি বমি লাগছে।
ইজতেমা ময়দানের এক পাশে পাওয়া গেলো গাজীপুর সিটি কর্পোরেশনের ১৪ জন পরিচ্ছন্নতা কর্মী।
কখন থেকে ময়লা পরিস্কার করা শুরু হবে জানতে চাইলে পরিচ্ছন্নতা কর্মীদের সুপারভাইজার নুরুন্নবী বলেন, আমরা দুই শতাধিক পরিচ্ছন্নতা কর্মী ময়দানের চারিদিকে অবস্থান করছি। উপর থেকে আদেশ আসে নি এখনো। তবে গত বছর আখেরী মোনাজাতের পরদিন সকাল থেকেই তারা ময়লা আবর্জনা পরিস্কার শুরু করেছিলেন বলে জানান।
এবিষয়ে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, আমরা ইজতেমা ময়দান প্রশাসনের নিকট বুঝিয়ে দিব। গত বছর আখেরী মোনাজাতের পরদিন ময়লা আবর্জনা পরিস্কার শুরু হয়েছিল। এবার কি হল তা গাজীপুর সিটি মেয়রের উপদেষ্টা জাহাঙ্গীর আলম কে জিজ্ঞাসা করতে বলেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৯৯ হাওরের ফসল পানির নিচে
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পুরো ঢাকা শহরকে সুন্দর করে সাজাতে চাই -ডিএসসিসি প্রশাসক
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টেকনাফের ৭ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে তেল-গ্যাসের তিন কূপ খনন করবে চীনা প্রতিষ্ঠান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাতির পালের সামনে মা-মেয়ে, আক্রমণে মারা গেলেন দুজনই
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল?’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুস্থ সেজে সরকারী কর্মসূচির চাল তোলেন পরিবার পরিকল্পনা পরিদর্শকের স্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘১/১১’য় খালেদা-তারেকের জন্য একটি বিবৃতিও দেয়নি জামাত’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












