ইউরোপজুড়ে তাপপ্রবাহ: ‘দোজখের সপ্তাহ’ হিসেবে আখ্যা দিলো ইতালী
, ০৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ ছানী, ১৩৯১ শামসী সন , ২২ জুলাই, ২০২৩ খ্রি:, ০৭ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
ইতালিতে বুধবার সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ডের পূর্বাভাস থাকায় আবহাওয়া অধিদপ্তর ২৩টি বড় বড় নগরীতে উচ্চ সতর্কতা জারি করেছে।
তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ। ইতালির বেশিরভাগ বড় বড় শহরগুলোতে প্রচ- গরমের কারণে সতর্কতা হিসেবে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
বিবিসি জানায়, বুধবার ইতালিতে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হতে পারে। তাই দেশটির আবহাওয়া অধিদপ্তর থেকে ২৩টি বড় বড় নগরীতে উচ্চ সতর্কতা জারি করা হয়।
এর অর্থ, শুধু শিশু ও বয়স্কদের মত অপেক্ষাকৃত দুর্বলরা নয় বরং সমগ্র বাসিন্দারা তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন। তাপপ্রবাহের কারণে ইউরোপজুড়ে দাবানলের সংখ্যাও বাড়ছে। গ্রিস ও সুইস আল্পসে দাবানল জ্বলছে।
বিবিসি ওয়েদার থেকে বলা হয়েছে, ইতালির সার্দিনিয়া ও সিসিলি দ্বীপগুলোর কিছু অংশে আবারও তাপমাত্রা সর্বোচ্চ হবে এবং ওই অঞ্চলে তাপমাত্রা ৪৬ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
তাপমাত্রার তীব্রতার এই সময়টিকে ইতালিয়রা ‘সেতিমানা ইনফেরনালে’ বা ‘দোজখের সপ্তাহ’ বলে বর্ণনা করছে। বিবিসি-র খবরে বলা হয়, সিসিলির অনেক ভবনেই এত গরমের সঙ্গে লড়াই করার মত প্রয়োজনীয় ব্যবস্থা নেই।
অনেক পরিবার ভবনের গ্রাউন্ড ফ্লোরে বসবাস করে। অনেক অ্যাপার্টমেন্টে জানালার সংখ্যাও খুব কম। কোথাও কোথাও অল্প জায়গায় অনেকে একসঙ্গে থাকে।
মঙ্গলবার সিসিলির রাজধানী পালেরমোতে ৬৯ বছর বয়সের একজন নারী ও একজন পুরুষকে তাদের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় বেশ কয়েকটি সংবাদপত্রে প্রচ- গরমে তাদের মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশ করা হয়েছে।
ইতালির দক্ষিণাঞ্চলের দারিদ্রপীড়িতত এলাকায় কেউ কেউ ফ্যান কেনার সামর্থ্য পর্যন্ত রাখেন না। গৃহহীনদের অবস্থাও অবর্ণনীয়।
আবার অনেক এলাকায় এসির ব্যবহার অনেক বেড়ে যাওয়ায় বিদ্যুতের উপর চাপ বেড়ে গেছে। যা সমাল দিতে সিসিলিতে লোডশেডিং দেখা দিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাপদাহ জনিত রোগে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ২০ শতাংশ বেড়ে যাওয়ার তথ্যও দেয়া হয়েছে। কেউ কেউ মৃত্যুবরণ করছে বলে জানিয়েছে চিকিৎসকরা।
মঙ্গলবার রাজধানী রোমে নুতন সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। ইতালি ছাড়াও স্পেন, গ্রিস এবং বলকান অঞ্চলের দেশগুলোর কিছু কিছু অংশে প্রচ- তাপদাহের কারণে রেড এলার্ট জারি করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












