ইউক্রেনকে বিপাকে ফেলে ‘পিছটান’ দিচ্ছে যুক্তরাষ্ট্র
, ১৫ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ সাবি’ ১৩৯১ শামসী সন , ৩০ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১৪ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু করে রাশিয়া। এরপর থেকে দুই দেশের সেনাদের মধ্যে চলছে এই যুদ্ধ। কখনো যুদ্ধের তীব্রতা বেড়েছে, কখনো কমেছে। তবে যুদ্ধ বন্ধ হওয়ার লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।
রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে সমর্থন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুদ্ধের শুরু থেকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্যও করে আসছিল দেশটি।
কিন্তু জার্মানির সঙ্গে জোট বেঁধে সেই যুক্তরাষ্ট্রই নাকি এবার ইউক্রেনকে যুদ্ধ থেকে সরে আসার কথা বলছে! তেমনটাই উঠে এসেছে জার্মানির এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে।
জার্মানির ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে, যুদ্ধের ক্লান্তি’ এবং অর্থনৈতিক সমস্যার কারণে কিয়েভকে সমর্থন করা ন্যাটো দেশগুলোর পক্ষে কঠিন হয়ে পড়েছে। আর সে কারণেই আমেরিকা ও জার্মানি জেলেনস্কি সরকারকে যুদ্ধ থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছে।
জার্মানির ট্যাবলয়েড ‘বিআইএলডি’-এর প্রতিবেদনে উঠে এসেছে- মার্চ মাসে রুজভেল্ট কক্ষে বৈঠকে বসেছিলো মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ও জার্মান চ্যান্সেলর শলৎজ।
সেই বৈঠকের সময় বাইডেন ও ওলাফ- উভয়েই নাকি ইউক্রেনে অস্ত্র সরবরাহ সীমিত করার বিষয়ে সম্মতি জানিয়েছিলো। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসার জন্যও নাকি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর পরোক্ষভাবে চাপ দিতে সম্মত হয়েছিলো তারা।
বার্লিন ও ওয়াশিংটন মনে করছে, কিয়েভ এবং মস্কো যদি আলোচনায় বসতে রাজি না হয়, তা হলে দুই দেশের মধ্যে সমস্যার কোনো সমাধান হবে না। দুই সরকারের মধ্যে কোনো আনুষ্ঠানিক চুক্তিও হবে না।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া ও ইউক্রেনকে শান্তি আলোচনায় বসাতে ব্যর্থ হলে ‘প্ল্যান বি’-ও রয়েছে যুক্তরাষ্ট্র এবং জার্মানির হাতে।
জার্মানি সংবাদমাধ্যমে সূত্র বলেছে, দুই দেশের (রাশিয়া ও ইউক্রেন) মধ্যে শান্তি আলোচনা সম্ভব না হলে বিকল্প হিসেবে কোনো চুক্তি ছাড়াই সংঘাত থামাতে চাইছে বার্লিন ও ওয়াশিংটন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












