ইউক্রেন: বাঁধ ধ্বংসের পর বন্যার ঝুঁকিতে হাজারো মানুষ
, ১৮ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ০৮ জুন, ২০২৩ খ্রি:, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ইউক্রেনের গুরুত্বপূর্ণ ও বিশাল একটি বাঁধ বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেওয়ার ঘটনায় বন্যার ঝুঁকিতে পড়েছে হাজার হাজার মানুষ।
বিস্ফোরণের মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি বাঁধ ধসে পড়ার পর রাশিয়ান এবং ইউক্রেনীয়—নিয়ন্ত্রিত এলাকায় প্রায় ৪২ হাজার মানুষ বন্যার ঝুঁকিতে পড়েছে।
বিশাল এই বাঁধ ধ্বংসের জন্য মঙ্গলবার ইউক্রেন এবং রাশিয়া একে অপরকে দোষারোপ করেছে। তবে বাঁধটি যারাই ধ্বংস করুক, এটি ইউক্রেনের যুদ্ধ অঞ্চলের একটি বিশাল অংশজুড়ে বন্যা সৃষ্টি করেছে এবং হাজার হাজার মানুষকে বাড়ি—ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে।
ইউক্রেন বলেছে, রাশিয়া সোভিয়েত যুগের নোভা কাখোভকা বাঁধ উডি়য়ে দিয়ে ইচ্ছাকৃতভাবে যুদ্ধাপরাধ করেছে। দেশটির দাবি, ইউক্রেনীয় বাহিনী যাতে ডিনিপ্রো নদী পার হয়ে দেশটির দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর ওপর পাল্টা সামরিক আক্রমণ চালাতে না পারে সেজন্যই বাঁধটি ধ্বংস করে দেওয়া হয়েছে।
তবে রাশিয়ার পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে বাঁধ ধ্বংসের পেছনে ইউক্রেনকে দোষারোপ করা হয়েছে। ধ্বংস হয়ে যাওয়া এই বাঁধটি খেরসন অঞ্চলের নোভা কাখোভকা শহরে অবস্থিত এবং এই শহরটি বর্তমানে রুশ সৈন্যদের নিয়ন্ত্রণে রয়েছে।
যুক্তরাষ্ট্র বলেছে, এই ঘটনায় কে দায়ী তা এখনও অনিশ্চিত। তবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন ডেপুটি অ্যাম্বাসেডর রবার্ট উড সাংবাদিকদের বলেন, বাঁধ ধ্বংস করে ইউক্রেন নিজের জনগণের ক্ষতি করবে; এই ধরনের চিন্তা অর্থহীন।
উল্লেখ্য, ৩০ মিটার উচু এবং ৩.২ কিমি (২ মাইল) লম্বা এই বাঁধটি ১৯৫৬ সালে কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্রের অংশ হিসাবে ডিনিপ্রো নদীর ওপর নির্মিত হয়েছিল। এই বাঁধটি রাশিয়ায় সংযুক্ত ক্রিমিয়ান উপদ্বীপে এবং জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে পানি সরবরাহ করে থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)