ইইউ সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন চায়: ফখরুল
, ১৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ছানী, ১৩৯১ শামসী সন , ০৩ জুলাই, ২০২৩ খ্রি:, ২১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তিন সদস্যের সঙ্গে বিএনপির বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সাংবাদিকদের বলেছেন, আগামী সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে একটি পর্যবেক্ষক দল আসবে। তারা দেশের সকল রাজনৈতিক দল ও সিভিল সোসাইটির সঙ্গে বসে আলোচনা করবে। এটা আজকের বৈঠকে আমাদের জানিয়েছেন রাষ্ট্রদূত ও তার সঙ্গীরা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দেশের রাজনৈতিক অবস্থা, বিরোধী দলের অবস্থান- এসব বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলেও জানান তিনি। ফখরুল বলেন, তারা (ইইউ) আগেও বলেছে, আজকেও বলেছে- বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন চান তারা।
ফখরুল বলেন, তাদের যে টিমটা আসবে আগামী সপ্তাহে, তারা এসে দেখতে চায় সত্যিকারভাবে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নিরপেক্ষ নির্বাচন হবার মতো রাজনৈতিক পরিবেশ আছে কিনা।
আপনারা কী বলেছেন- এর জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা বলেছি নিরপেক্ষ, তত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া একটি সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। তারা জানতে চেয়েছেন, এই সরকারের অধীনে নির্বাচন করা সম্ভব কিনা।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (৪ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে আরও দুই কর্মকর্তা বৈঠকে অংশ নিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)