আসামি হলেই লুট হয় তার ঘর বাড়ি!
, ১৮ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৭ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৪ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
শেরপুর জেলায় চালু হয়েছে অদ্ভুদ এক নিয়ম। কোন সংঘর্ষ, হত্যাকান্ডের ঘটনা ঘটলেই আসামি ও স্বজনদের বাড়িতে হামলা ও লুটপাট চালায় গ্রামের তৃতীয় একটি পক্ষ। যে যার মত প্রয়োজনীয় মালামাল নিয়ে যায় নিজের বাড়ি। লুটপাটে বাদা দিতে গেলেই হামলার স্বীকার হতে হয়। এর থেকে পরিত্রান চায় গ্রামবাসী। পুলিশ সুপার জানান, লুটপাটকারীদের আইনের আওতায় আনা হচ্ছে।
জানা যায়, ২০২৪ সালের আগস্ট থেকে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত খুন-৩৫, ধর্ষণ- ৫২, অপহরন-২৭টির মত ঘঁটনা ঘটেছে। প্রত্যেক সংঘর্ষ ও হত্যাকান্ডের পর আসামিসহ শত শত সাধারন মানুষের বাড়ি ঘরে হামলা ভাংচুর লুটপাট চালায় উচ্ছৃঙ্খল একদল গ্রামবাসী।
সরেজমিন দেখা যায়, জেলার সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের হরিনধারা গ্রামে একটি স্কুলের ম্যানেজিং কমিটিকে কেন্দ্র করে গত ২২ ফেব্রুয়ারি দুপক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের বল্লমের আঘাতে একজন নিহত হয়। তারপর থেকেই হরিনধরা পশ্চিমপাড়া গ্রামে শুরু হয় উচ্ছৃঙ্খল গ্রামবাসীর লুটপাট। যে যার মত মাথায় এবং ভ্যানে করে নিয়ে যাচ্ছে মালামাল। দেখে মনে হতে পারে স্থানান্তর করা হচ্ছে ঘরের মালামাল। কিন্তু আসলে তা নয়। দিনের আলোয় প্রকাশ্যে লুটপাট হচ্ছে বাড়িঘর গুলোতে। গত দেড় মাসে এই গ্রামের প্রায় শতাধিক এর উপরে বাড়িঘরে লুুটপাট চালিয়েছে। গ্রামগুলো ঘুরে দেখা যায় বাড়িগুলোর প্রত্যেকটি ঘর ভেঙ্গে আসবাবপত্র, হাড়ি পাতিল, কাথা, বালিশ, ল্যাপ তোশক, টিনের চাল, বেড়া, বিদ্যুতের তার মিটার এমনকি দেয়ালের ইট পর্যন্ত খুলে নিয়ে গেছে। আতংকে এলাকা ছাড়া ওই গ্রামের মানুষ।
শেরপুর জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, আমি শেরপুরে একটি বিষয়টি লক্ষ করলাম খুন হওয়ার পর আসামিরা বাড়িতে অনুপস্থিত থাকার সুযোগে একটি পক্ষ তাদের বাড়ি ঘর লুটপাট করে নিয়ে যায়। দেখুন আইন আসলে সবার জন্যই সমান। শেরপুরে যে কয়টি লুটপাটের ঘটনা ঘটেছে আমরা তাদের অভিযোগও নিয়েছি এবং তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। যারা এখনো লুটপাটের অভিযোগ দেয়নি তারা অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন মুরগি বাজারে আসছে, গোশত হবে লাল, ডিম পাড়বে বেশি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)