আসামিকে না পেয়ে স্ত্রীর মাথায় পিস্তল ধরে, ‘শিশুকে আঘাত’ করে ডিবি
, ০৫ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৪, মে, ২০২৪ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
আসামি ধরতে অভিযান চালানোর সময় আসামির স্ত্রীর মাথায় পিস্তল তাক করার ঘটনায় ডিবি পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
তিন সদস্যের কমিটি তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
তিনি জানান, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) জয়নাল আবেদীনকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারা গ্রামের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী নূরুল আলম নূরুর বিরুদ্ধে প্রায় এক মাস আগে সদর থানায় মামলা হয়। অভিযোগ, নূরুল ইসলাম সৌদি থেকে আরেকজনের স্বর্ণ এনে পুরোটা বুঝিয়ে দেননি।
নূরুল ইসলাম নিজ বাড়িতে রয়েছেন- এমন খবর পেয়ে জুমুয়াবার বিকেলে ডিবি পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় বাড়িতে উপস্থিত নারীসহ অন্যদের সঙ্গে ডিবি পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে এক নারীর মাথায় পিস্তল তাক করেন ডিবি পুলিশের সদস্য। তবে আসামিকে খুঁজে না পেয়ে পুলিশ ওই বাড়ি থেকে চলে আসে।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, 'আসামি ধরতে গিয়ে ওই বাড়িতে সমস্যা হয়। যেহেতু কোনো পুলিশ আহত হননি, সে কারণে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।'
গুলি করা কিংবা পিস্তল তাক করার মতো কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন পুলিশের ওই কর্মকর্তা।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) জয়নাল আবেদীন বলেন, 'তদন্ত করার চিঠি পেয়ে কার্যক্রম শুরু করেছি। আশা করছি যথাসময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবো।'
পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, 'বিষয়টি তদন্তে ইতিমধ্যেই তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কোনো অফিসার যদি আসামি ধরতে গিয়ে অসৌজন্যমূলক আচরণ করে তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুয়েত-ইরাক সীমান্ত ভেঙ্গে ফেলা হবে: সশস্ত্র গোষ্ঠীর হুঁশিয়ারি
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কবর থেকে উঠে ঋণ নিলেন মৃত ব্যক্তিরা!
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মাত্র একটি মোটরসাইকেল বিক্রি হয়েছে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুলিশের এক সাবেক কর্মকর্তার পাচারের টাকায় অন্যদেরও বিলাসী জীবন
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেয়া হবে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংবিধান সংশোধনে অচিরেই কমিটি -চিফ হুইপ
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব বন্ধে কঠোর অবস্থানে গভর্নর
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ঢালাওভাবে টাকা ছাপিয়ে অর্থনীতি সচল রাখার পথে হাঁটবে না সরকার’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বনদস্যু আতঙ্ক নিয়ে মৌয়ালদের যাত্রা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার, ডিজেল-অপরিশোধিত তেল আমদানির অনুমোদন
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)