আসল মালিকদের কাছে ফিলিস্তিনকে ফিরিয়ে দিতে হবে -খামেনেয়ী
, ২৩ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৩, মে, ২০২৪ খ্রি:, ২০ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আয়াতুল্লাহ আলি খামেনেয়ী গত বুধবার ইরানের হাজার হাজার শিক্ষক ও বুদ্ধিজীবীদের সমাবেশে বক্তব্য রাখেন।
ওই সমাবেশে তিনি আমেরিকাসহ অন্যান্য দেশে ফিলিস্তিনি জাতির সমর্থনে বিক্ষোভ ছড়িয়ে পড়ার ঘটনাকে বিশ্বজনমতের মধ্যে গাজা ইস্যুটি অগ্রাধিকার পাবার প্রমাণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ইহুদিবাদী সন্ত্রাসী ইসরাইলের অপরাধ এবং তাদের সাথে আমেরিকার জড়িত থাকার ঘটনা সন্ত্রাসী ইসরাইল ও আমেরিকার বিরুদ্ধে ইরানের সরকার ও জাতির অবস্থানের বৈধতা প্রমাণ করেছে।
ওই বৈঠকে খামেনেয়ী দখলদার ইসরাইলের ওপর জনমতের ক্রমবর্ধমান চাপকে প্রয়োজনীয় বলে অভিহিত করেন। তিনি বলেন, ,ইহুদিবাদী উন্মত্ত কুকুরগুলোর নৃশংস ও নিষ্ঠুর আচরণ ইরান ও ইরানি জাতির অবস্থানের যথার্থতা প্রমাণ করেছে। ৩৫ হাজার মানুষকে শহীদ করেছে তারা যাদের অর্ধেকই নারী ও শিশু। এই নৃশংসতা ইহুদিবাদী শাসকগোষ্ঠীর ঘৃণ্য প্রকৃতির চেহারাই ফুটিয়ে তুলেছে এবং সমগ্র বিশ্বের কাছে ইরানের স্থায়ী অবস্থানের যথার্থতা প্রমাণ করেছে।
খামেনেয়ী দখলদার ইসরাইলি অপরাধের প্রতিবাদকারী ছাত্রদের ‘অহিংস ও ধ্বংসবিহীন বিক্ষোভের ঘটনায় আমেরিকা এবং তাদের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আচরণকে মার্কিন সরকারের বিরুদ্ধে ইরানের অবস্থানের আরেকটি প্রমাণ বলে উল্লেখ করেন।
এই বিষয়টি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে গাজার জনগণকে হত্যা করার মতো ক্ষমার অযোগ্য অপরাধের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদীদের সহযোগী। তাদের আপাতদৃষ্টিতে সহানুভূতিশীল কিছু কথাও পুরোপুরি মিথ্যা। তাই ইরানের মার্কিন বিরোধী অবস্থান এবং আমেরিকার সরকারের প্রতি ইরানের আস্থা রাখতে না পারার কারণ প্রমাণিত হয়েছে।
খামেনেয়ী ফিলিস্তিন সমস্যার একমাত্র সমাধান হিসেবে একটি প্রস্তাব দিয়েছেন। সেটা হলো মুসলিম, খ্রিষ্টান এবং ইহুদীসহ ফিলিস্তিনের আসল মালিকদের কাছে তাদের দেশকে ফিরিয়ে দেওয়া। তিনি বলেন, যতদিন পর্যন্ত ফিলিস্তিনকে তাদের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া না হবে ততদিন পশ্চিম এশিয়ার সমস্যার সমাধান হবে না। দখলদার ইসরাইলের অস্তিত্বকে আরও ২০-৩০ বছরও যদি এভাবে টিকিয়ে রাখার চেষ্টা করা হয়-যদিও সেটা সম্ভব হবে না ইনশাআল্লাহ-তারপরও এই সমস্যার সমাধান সম্ভব নয়।
খামেনেয়ী বলেন, ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে এবং ফিলিস্তিনি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পর তারা সিদ্ধান্ত নেবে ইহুদীবাদীদের সাথে তাদের করণীয় কি? ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে।
এ অঞ্চলের কোনো কোনো দেশ দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে পদক্ষেপ নিচ্ছে সে কথা উল্লেখ করে তিনি বলেন, কেউ কেউ মনে করে এই পদক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যাবে, যদিও ইহুদীবাদী দখলদার ইসরাইল এবং পার্শ্ববর্তী আরব দেশগুলির মধ্যে সম্পর্ক স্বাভাবিক হলেও সমস্যার সমাধান তো হবেই না, বরং সমস্যাটা দখলদার ইসরাইলি অপরাধের ব্যাপারে চোখ বন্ধ করে রাখা সরকারগুলোর দিকেই পরিচালিত হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












