স্বাস্থ্য সন্দেশ:
আসলে ডেঙ্গুতে কতজন আক্রান্ত হচ্ছেন?
, ০৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯১ শামসী সন , ২৬ জুলাই, ২০২৩ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
গত কয়েক মাসে ডেঙ্গুর প্রকোপে রোগীতে উপচে পড়ছে হাসপাতালগুলো। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমে থেকে শনিবার (২২ জুলাই) পাওয়া তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩০ হাজার ৬৮৫ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ২৩ হাজার ৮৬২ জন। প্রশ্ন হলো, এটি কি পুরো বাংলাদেশের চিত্র? পুরো চিত্র সামনে এলে ডেঙ্গুর ভয়াবহতা কি বর্তমানের চেয়েও বেশি? জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর পরিস্থিতি সব হাসপাতাল জানায় না। প্রতি দিনের যে হিসাব পাওয়া যাচ্ছে এটি মোট হাসপাতালের অর্ধেকও না।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সরকারি ও স্বায়ত্তশাসিত ২০টি প্রতিষ্ঠান, বেসরকারি ৫১টি প্রতিষ্ঠান ও একটি অন্যান্য নাম দিয়ে প্রতি দিনের তালিকাটি করা হয়ে থাকে। যদিও একবছর আগে ২৯ আগস্ট জাতীয় সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদের সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, ‘দেশে বর্তমানে ১১১টি মেডিক্যাল কলেজ হাসপাতাল রয়েছে।’ এদিকে, ঢাকা ও চট্টগ্রাম ছাড়া ঢাকার বাইরের আর কোনও বেসরকারি হাসপাতালের ডেঙ্গু রোগীর কোনও তথ্য নিয়মিত পাওয়া যায় না। এমনকি হাসপাতালে ভর্তি সংখ্যার বাইরে কী পরিমাণ ডেঙ্গু পরীক্ষা হচ্ছে এবং কী পরিমাণ আক্রান্ত হচ্ছে, তারও কোনও সঠিক তথ্য নেই।
এটি আর রাজধানীর রোগ নয়:
শনিবার থেকে রবিবার (২২ ও ২৩ জুলাই) ২৪ ঘণ্টায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। আর ১২ জন ছাড়পত্র নিয়েছেন। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু নিয়ে দুই ধরনের কথা প্রচলিত ছিল। এটি শহুরে রোগ এবং হাসপাতালে ভর্তি হতে হয় না। কিন্তু এ বছর এ দুটো কথা ভুল প্রমাণিত হয়েছে। এটি এখন সারা বছরব্যাপী একটি রোগ।
করণীয় বলতে গিয়ে ডা. লেলিন চৌধুরী বলেন, আমরা যে পরিস্থিতিতে যাচ্ছি, দ্রুত আমাদের কিছু ব্যবস্থা নিয়ে রাখা দরকার। এটি এখন আর যেহেতু রাজধানী বা শহরকেন্দ্রিক রোগ নয়, সেহেতু সব রোগী ঢাকায় যেন না আসে, সেই ব্যবস্থা করতে হবে। যার যার এলাকায় চিকিৎসা দেওয়ার সুব্যবস্থা করতে হবে এবং ব্যবস্থা করার পাশাপাশি এটি ব্যাপকহারে মানুষের মধ্যে ছড়িয়েও দিতে হবে যে, ভয়ের কারণ নেই। তারা বাড়ির পাশেই চিকিৎসা পাবেন।’
আতঙ্কগ্রস্ত হওয়ার কারণ আছে উল্লেখ করে ইমিরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, ‘গত বছর এত রোগী ছিল না। এখন যে হারে বাড়ছে আগামী এক-দুই মাসে যদি সেরকম লাফিয়ে লাফিয়ে রোগী বাড়ে, তবে খারাপের দিকে যাবে।’ সরকারি হাসপাতাল ভরে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আমরা শত্রুকে চিনি। নিয়ন্ত্রণ ও ধ্বংস করতে না পারলে এটা বাড়তে থাকবে। সবাইকে সম্মিলিতভাবে মশাকে নিয়ন্ত্রণ করতেই হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












