আসন্ন পবিত্র কুরবানীতে ডিএনসিসিতে ৮টি পশুর হাট
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ৮টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ইতিমধ্যে অস্থায়ী ৮টি হাটের ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।
অস্থায়ী হাটের মধ্যে রয়েছে, ভাটারা (সাইদ নগর) সংলগ্ন খালি জায়গা, উত্তরা ডিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টর বউ বাজার এলাকার খালি জায়গা, বাড্ডা ইস্ট্রার্ন হাউজিং আফতাব নগর ব্লক বি হতে এইচ পর্যন্ত খালি জায়গা, মিরপুর সেকশন ৬, ওয়ার্ড ৬ এর খালি জায়গা, মোহাম্মদপুর বছিলার ৪০ ফুট রাস্তা সংলগ্ন খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠের খালি জায়গা, কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা এবং ৪৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাঁচকুড়া বেপারীপাড়ার রহমান নগর আবাসিক প্রকল্পের খালি জায়গা।
ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মাহে আলম বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কোরবানির পশুর অস্থায়ী ৮ হাটের ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে দরপত্র গ্রহণ, খোলাসহ সার্বিক বিষয় উল্লেখ করা আছে। এসব অস্থায়ী হাটের ইজারার মেয়াদকাল হবে ঈদের দিনসহ মোট ৫ দিন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।