আসছে কথিত ‘শরিয়াহভিত্তিক’ সঞ্চয়পত্র
, ০৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের ব্যাংক খাতের প্রায় এক-তৃতীয়াংশ আমানত এখন কথিত ‘ইসলামী ব্যাংকিং’ ব্যবস্থার আওতায় পরিচালিত হলেও একই ধরণের বিনিয়োগের সুযোগ সীমিত। তবে এই কথিত ‘শরীয়াহভিত্তিক’ বিষয়টি কত ইসলামী শরীয়াতসম্মত সেটা নিয়ে আলেমদের মধ্যে মতানৈক্য রয়েছে।
সরকার প্রথমবারের মতো তথাকথিত ‘শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র’ চালুর উদ্যোগ নিয়েছে। অর্থ বিভাগের নগদ ও ঋণ ব্যবস্থাপনা কমিটির (সিডিএমসি) সাম্প্রতিক সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী বছরের শুরুতেই এ সঞ্চয়পত্র বাজারে আসতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কথিত ‘শরিয়াহভিত্তিক’ সরকারি বিনিয়োগ পণ্য চালুর প্রক্রিয়া নতুন নয়। গত বছরের ডিসেম্বরে অর্থ বিভাগ ২০ হাজার কোটি টাকার স্বল্পমেয়াদি ‘ইসলামিক’ ট্রেজারি বিল চালুর সিদ্ধান্ত নেয়। সেই উদ্যোগের ধারাবাহিকতায় এবার আসছে ‘শরিয়াহসম্মত সঞ্চয়পত্র’।
জানা গেছে, নতুন সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণে একটি বিশেষ কারিগরি কমিটি গঠন করা হবে। কমিটি শরিয়াহ নীতিমালা, বাজার পরিস্থিতি এবং বিদ্যমান আর্থিক পণ্যের রিটার্ন বিবেচনা করে মুনাফার হার নির্ধারণ করবে। এরপর চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে বাজারে ছাড়া হবে নতুন সঞ্চয়পত্র।
সরকারের এই উদ্যোগের পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে কাজ করছে সুকুকের বিপুল জনপ্রিয়তা। এ পর্যন্ত সরকার ছয়টি সুকুক বা ‘ইসলামী’ বন্ড ইস্যু করেছে। প্রতিটি ক্ষেত্রেই বিনিয়োগকারীদের আগ্রহ ছিল প্রত্যাশার চেয়ে অনেক বেশি। অধিকাংশ ক্ষেত্রেই বরাদ্দের তুলনায় পাঁচ থেকে ছয় গুণ বেশি আবেদন জমা পড়েছে।
সর্বশেষ গত মাসে গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের অর্থায়নের জন্য ৫ হাজার ৯০০ কোটি টাকার সাত বছর মেয়াদি সুকুক ইস্যু করা হয়। কিন্তু ওই সুকুকের বিপরীতে আবেদন আসে ৭২ হাজার ৫৯৮ কোটি টাকার, যা ঘোষিত পরিমাণের প্রায় ১২ দশমিক ৩ গুণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়াল সরকার
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র গরমে পুড়ছে বাংলাদেশ: দুই দশকে ৩ গুণ বেড়েছে বিপজ্জনক গরমের দিন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)