আশ্রয়ণ প্রকল্প লুটপাটে ইউএনও একাই একশ’
, ০৬ এপ্রিল, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
ধুনটের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মোহন্তের বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্পের ৭৮টি ঘর নির্মাণের টাকা আত্মসাৎ এবং ঘর বরাদ্দের সময় গৃহহীনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। আশ্রয়ণ প্রকল্প থেকে তিনি অন্তত ২ কোটি টাকা লুটপাট করেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ধুনটে ২০২০-২০২১ অর্থবছরে ‘মুজিব শতবর্ষের উপহার’ হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় চার ধাপে ৩৯৯টি ঘর নির্মাণের জন্য ৭ কোটি ৯৩ লাখ ৯১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ৩৯৯ ঘরের মধ্যে ২৬১টি বরাদ্দের সুবিধাভোগীর নামের তালিকা পাওয়া গেলেও বাদ বাকি ৭৮ ঘরের হদিস মেলেনি। ঘরের নামে অর্থ বরাদ্দ ও নির্মাণ খরচের হিসাব একটি নথিতে পাওয়া যায়। তবে কার নামে কোথায় এই ৭৮টি ঘর নির্মাণ ও বরাদ্দ দেওয়া হয়েছে তা নেই। বরাদ্দের প্রমাণ লোপাটের জন্য ওই ঘরের নামে অর্থ বরাদ্দ ও বিতরণের কোনো তথ্য সংরক্ষণ করা হয়নি।
তখন জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রকল্পের তদারকির দায়িত্বে ছিলো তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জ্বল ঘোষ। সেও এই প্রকল্পের দুর্নীতিতে সহায়তা করেছে বলে অভিযোগ আছে।
জানা গেছে, আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নে ইউএনও সভাপতি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সদস্য সচিব, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সদস্য এবং উপজেলা চেয়ারম্যানকে উপদেষ্টা রেখে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করার কথা। তবে ইউএনও সঞ্জয় কাগজকলমে ঘর নির্মাণ কমিটি করলেও বাস্তবে কাউকে সঙ্গে রাখেনি। ঠিকাদার নিয়োগ ছাড়াই সে একাই ঘর নির্মাণকাজ করে।
আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে ইউএনও সঞ্জর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছে ধুনট উপজেলা ইটভাটার মালিকরা। মথুরাপুর এলাকার এসএসএস ইটভাটার মালিক শাহা আলী জানান, সঞ্জয় মোবাইলে ফোনে তার কাছ থেকে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য ৬০ হাজার ইট চান। ইট দিতে না পারায় ইউএনও ক্ষুব্ধ হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫ লাখ টাকা জরিমানা করেছিলো।
ধুনট ইটভাটা মালিক সমিতির সভাপতি হায়দার আলী হিন্দোল জানান, ইউএনও ইটভাটা বন্ধ করার হুমকি দিয়ে প্রত্যেক ভাটা থেকে ৫০ থেকে ৬০ হাজার করে ইট নিয়েছে। কিন্তু টাকা পরিশোধ করেনি। রামনগরের বালু ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, ইউএনও ১০০ ট্রাক বালু নিয়ে দাম পরিশোধ করেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)