আশ্রয়ণের বেশিরভাগ ঘরে তালা, বাকিগুলোতে থাকেন ভাড়াটিয়ারা
বরিশালে ভূমিহীন ও গৃহহীনদের জন্য বিগত সরকারের আমলে দেওয়া বেশিরভাগ ঘরেই তালা ঝুলছে। সেখানে থাকছেন না বরাদ্দপ্রাপ্তরা। বরাদ্দ পাওয়ার পরও যারা এসব ঘরে থাকছেন না, তাদের বরাদ্দ বাতিল করে নতুনদের দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল জেলার ১০টি উপজেলায় পাঁচটি ধাপে উপকাররোগীদের মাঝে পাঁচ হাজার ৯৬০টি দৃষ্টিনন্দন আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ঘর বরাদ্দ পেয়েও সেখানে থাকছেন না অনেকে। তাদের মধ্যে অনেকের অন্যত্র বাড়ি থাকায় অথবা শহরে বাসা ভাড়া করে থাকায় উপহারের ঘরে এখন তালা ঝুলছে। উপজেলার প্রতিটি ইউনিয়নেই শতাধিক তালা ঝুলানো ঘর দেখা গেছে।
অভিযোগ রয়েছে, অনেকেই রাজনৈতিক বিবেচনায় ঘরগুলো বরাদ্দ পেয়েছেন। আবার অনেকে জনপ্রতিনিধির মাধ্যমে নগদ টাকার বিনিময়ে ঘর পেয়েছেন। তাই প্রকৃত ভূমিহীন ও গৃহহীন অনেকেই ঘর পাননি। বেশিরভাগ সুবিধাভোগীকেই বরাদ্দ পাওয়া ঘরগুলো ভাড়া দিয়ে অন্যত্র বসবাস করতে দেখা গেছে। এছাড়া জেলা প্রশাসন কার্যালয়ের অস্থায়ী গাড়িচালকও বরাদ্দ পেয়েছেন আশ্রয়ণ প্রকল্পের ঘর।
সরেজমিন বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের চরআবদানি আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখা যায়, সেখানে ২৭২টি ঘরের মধ্যে বেশিরভাগ ঘরেই তালা ঝুলছে। আবার যেসব ঘরে লোকজন রয়েছে তাদের বেশিরভাগই ভাড়াটিয়া। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বরাদ্দ পাওয়া উপকারভোগীরা ঘরগুলো ভাড়া দিয়ে শহরে বসবাস করছেন।
পরে বরাদ্দপ্রাপ্তদের মোবাইল নম্বরে যোগাযোগ করলে তারা জানান, আশ্রয়ণ প্রকল্পের মধ্যে রাস্তাঘাট, বিশুদ্ধ পানি, ড্রেনেজ ব্যবস্থা, কাছাকাছি স্কুল, মসজিদ- মাদরাসা না থাকায় তারা ঘর ভাড়া দিয়ে শহরে বসবাস করছেন।
কোনো কোনো ফাঁকা ঘরে খড়কুটো পালা দেওয়া ও গরু-ছাগল বেঁধে রাখতে দেখা যায়। ঘরের দেওয়ালে ধরেছে ফাটল। মেঝেতে ইঁদুর গর্ত করেছে। বর্ষা মৌসুমে ঘরের চালা থেকেই বৃষ্টির পানি পড়ে বলে অভিযোগ করেন আশ্রয়ণের বাসিন্দারা।
ঘর বরাদ্দ পাওয়া দিনমজুর ইলিয়াস আলী বলেন, এখানে কাছাকাছি কোনো স্কুল না থাকায় বরিশালের এক স্কুলে সন্তানকে ভর্তি করিয়েছি। তাই আসা যাওয়ার ঝামেলা এড়াতে এখানকার ঘর প্রতিমাসে এক হাজার টাকায় ভাড়া দিয়ে শহরে বাসা নিয়েছি। একই কথা বলেন আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাড়া দিয়ে শহরে বসবাস করা অনেকেই।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।