আল ইহসান ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে বিদেশ সফর কমিয়ে এনেছে রুশ প্রেসিডেন্ট। এর আগে সাবেক সোভিয়েত দেশগুলোতে ও পরম মিত্র চীন সফরে গিয়েছিলো সে। আরব নিউজের খবরে বলা হয়, পুতিনকে জাকজমকপূর্ণ অভিবাদন জানিয়েছে আরব আমিরাত। আমিরাতের আকাশসীমায় পুতিনের বিমান প্রবেশের সঙ্গে সঙ্গে তাকে স্বাগত জানায় একাধিক সামরিক বিমান। বুধবার পুতিনের বিমান যখন আবু ধাবিতে অবতরণ করে, তখন সেখানে আরব আমিরাতের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিল
, ২৩ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ সাবি’ ১৩৯১ শামসী সন , ০৮ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২২ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে বিদেশ সফর কমিয়ে এনেছে রুশ প্রেসিডেন্ট। এর আগে সাবেক সোভিয়েত দেশগুলোতে ও পরম মিত্র চীন সফরে গিয়েছিলো সে।
আরব নিউজের খবরে বলা হয়, পুতিনকে জাকজমকপূর্ণ অভিবাদন জানিয়েছে আরব আমিরাত। আমিরাতের আকাশসীমায় পুতিনের বিমান প্রবেশের সঙ্গে সঙ্গে তাকে স্বাগত জানায় একাধিক সামরিক বিমান। বুধবার পুতিনের বিমান যখন আবু ধাবিতে অবতরণ করে, তখন সেখানে আরব আমিরাতের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর পুতিনকে অভিবাদন জানান দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তার সম্মানে কাসর আল-ওয়াতানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাশিয়ার প্রেসিডেন্টের গাড়িকে নিরাপত্তা দেয় উট ও ঘোড়ার পিঠে চড়া একটি বিশেষ সেনাদল। এরপর দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় রাজধানীতে। পুতিনকে স্বাগত জানাতে ‘২১-গান স্যালুট’ দেয়া হয়। আকাশে আমিরাতি যুদ্ধবিমানগুলো রাশিয়ার জাতীয় পতাকার রঙ ছড়িয়ে দেয়। ২০১৯ সালের পর এটাই পুতিনের প্রথম আমিরাত সফর।
জায়েদ আল নাহিয়ান পুতিনকে ‘প্রিয় বন্ধু’ বলে আখ্যায়িত করেন। তিনি জানান, রুশ রাষ্ট্রপতির সফরের কারণে তিনি অত্যন্ত আনন্দিত। অপরদিকে পুতিন বলেছে, রাশিয়া ও আরব আমিরাতের মধ্যেকার সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আরব বিশ্বের মধ্যে রাশিয়ার সবথেকে বড় ব্যবসায়িক পার্টনার আরব আমিরাত। এর আগে গত জুন মাসে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে বৈঠক করেছিলো আরব আমিরাতের প্রেসিডেন্ট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












