আল্লাহওয়ালা হওয়ার মধ্যেই রয়েছে সমস্ত ফযীলত ও বুযুর্গী
মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “তোমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামীন উনার ইতায়াত বা অনুসরণ কর, উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসরণ কর এবং যাঁরা উলিল আমর রয়েছেন উনাদের ইতায়াত বা অনুসরণ করো। ”
বান্দা-বান্দীরা সরাসরি মহান আল্লাহ পাক উনাকে দেখতে পাবে না, তাই উনাকে অনুসরণ করা বান্দাদের পক্ষে সম্ভব নয়। আর উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেও উম্মতরা এখন সরাসরি পাচ্ছে না। তাহলে বান্দারা কার অনুসরণে চলবে? সেটা মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি জানিয়ে দিয়েছেন যে, “তোমরা উনাদের অনুসরণ কর, যারা মহান আল্লাহ পাক উনার দিকে রুজু হয়েছেন। ” সুবহানাল্লাহ!
কাজেই বান্দা-বান্দীদের সমস্ত ইবাদত-বন্দেগী করার পূর্বে যারা ওলীআল্লাহ তথা আল্লাহ পাক উনার বন্ধু রয়েছেন উনাদের ছোহবতে আসতে হবে এবং উনাদের নির্দেশ মুতাবিক আমল করতে হবে এবং চলতে হবে, তাহলে বান্দা ও বান্দীদের পক্ষে মহান আল্লাহ পাক রব্বুল আলামীন উনাকে ও উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অনুসরণ করা সহজ ও সম্ভব এবং উনাদের সন্তুষ্টি মুবারক অর্জন করাও সম্ভব হবে।
আর যে বান্দা এরূপ করবে মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি তাকে অত্যন্ত মুহব্বত করবেন। বিষয়টি পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত আছে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “যখন আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি কোনো বান্দাকে মুহব্বত করেন, তখন হযরত জিবরীল আলাইহিস সালাম উনাকে ডেকে বলেন, আমি অমুক বান্দাকে মুহব্বত করি, তাই আপনিও তাকে মুহব্বত করুন। তখন হযরত জিবরীল আলাইহিস সালাম তিনিও তাকে মুহব্বত করেন। অতঃপর তিনি আকাশে ঘোষণা করে দেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি অমুক বান্দাকে মুহাব্বত করেন, অতএব, আপনারাও তাকে মুহব্বত করুন। ফলে আসমানবাসীরাও ঐ ব্যক্তিকে মুহব্বত করতে থাকেন। অতঃপর ভূপৃষ্ঠে তার মুহব্বতের স্বীকৃতি স্থাপন করা হয়। (পবিত্র মুসলিম শরীফ)
মহান আল্লাহ পাক রব্বুল আলামীন আমাদের সকলকে উনার অনুগত বান্দা ও বান্দী হওয়ার তাওফীক দান করুন। (আমীন)
-আহমদ ছাবিহা নুজহাত।
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।