এক জমিতে দুই ফসল:
আলু-ভুট্টার বাম্পার ফলনে বাড়তি আয় কৃষকের
, ১৬ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ আশির, ১৩৯২ শামসী সন , ১৭ মার্চ, ২০২৫ খ্রি:, ৩০ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
চলতি রবি মৌসুমে একই জমিতে একসঙ্গে ভুট্টা ও আলু চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। একই জমিতে দুই ফসল হওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা।
জানা গেছে, লালমনিরহাটের ৩ উপজেলায় সবচেয়ে বেশি ভুট্টা চাষাবাদ হয়। এতে বেশি মুনাফা অর্জন করেন কৃষক। কৃষি বিভাগের পরামর্শ নিয়ে কৃষকরা একই জমিতে ভুট্টা ও আলু চাষ করেন।
আলুর চারা বড় হলে একই ক্ষেতের মধ্যে ফাঁকা জায়গায় ভুট্টার বীজ বপন করেন। একই সেচ, সার ও কীটনাশকে পরিপক্ব হয়ে ওঠে আলু ও ভুট্টা। এরই মধ্যে আলু ক্ষেত থেকে সংগ্রহ করে বাজারজাত শুরু করেছেন। আলু উঠে গেলে একক ফসল হিসেবে বড় হবে ভুট্টা গাছ। আলুর বীজ বপনে ৪০ দিনের মধ্যে পরিপক্ব হয়। অপরদিকে ভুট্টা উঠতে সময় লাগে প্রায় ৬ মাস।
কৃষক আজিবর রহমান বলেন, কৃষি অফিসের পরামর্শ ছাড়াই প্রতি বছর ৫-৬ শতাংশ জমিতে একই সঙ্গে ভুট্টা ও আলু আবাদ করি। প্রতি বছরের ন্যায় এবারও আলুর ভালো ফলন হয়েছে। আশা করি প্রতি বিঘায় ভুট্টা ৩০-৩৫ মণ পাওয়ার আশা আছে।
ভুট্টা চাষি সিরাজুল ইসলাম বলেন, এ বছরও একই জমিতে আলু আর ভুট্টা চাষ করেছি। এ বছর আলুর দাম খুবই কম। আলুর দাম কম হলেও ফলন ভালো হয়েছে।’
হাতীবান্ধা উপজেলার কৃষি অফিসার মিজানুর রহমান বলেন, উপজেলায় বেশিরভাগ জমিতে ভুট্টা চাষাবাদ হয়েছে। পাশাপাশি একই জমিতে সাথী ফসল হিসেবে আলু চাষাবাদ করে কৃষকেরা লাভবান হচ্ছেন। এক জমিতে দুই ফসল বা তিন ফসল করার জন্য কৃষকদের সব সময় পরামর্শ দেওয়া হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-চীনের মধ্যে যে ১৭ চুক্তি-সমঝোতা সই হয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘অফিস সহায়ক’ পদে বিএসসি ইঞ্জিনিয়ার, এমবিএ পাসসহ উচ্চশিক্ষিতরা!
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘ ২৩ বছর পর মোংলা নদীতে চালু হলো ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনুদানের তালিকার দুই জায়গায় জামাত এমপির মেয়ের নাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশ উপকৃত হতো’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ. লীগ দেশকে ভারতের করদরাজ্য বানিয়েছিল -রাশেদ খাঁন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭১ সালে কোথায় ছিলেন? বিরোধীদলকে জয়নুল আবদিন ফারুক
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, কমবে বাণিজ্য ঘাটতি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)