মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

আলুর কেজি ১০ টাকা, সংরক্ষণ নিয়ে বিপাকে কৃষক

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, রাত ১২:০৩
আলুর কেজি ১০ টাকা, সংরক্ষণ নিয়ে বিপাকে কৃষক
দিনাজপুর সংবাদদাতা:
দিনাজপুরে এবার আলুর বাম্পার ফলন হয়েছে। এতে হাসি ফুটেছে কৃষকের মুখে। কিন্তু বিক্রি করতে গিয়ে দাম শুনে সেই হাসি মলিন হয়ে যাচ্ছে। জেলার খুচরা বাজারে বর্তমানে ১৩-১৪ টাকা কেজি দরে বিক্রি হলেও কৃষকরা পাচ্ছেন ৯-১০ টাকা। এ অবস্থায় আলু সংরক্ষণ করতে গিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।
কৃষকরা বলছেন, বাম্পার ফলন হলেও বাজারে দাম নেই। লোকসান পুষিয়ে উঠতে হিমাগারে রাখতে চাচ্ছেন। কিন্তু সেখানেও জায়গা নেই। দীর্ঘ লাইন দিয়ে আলু রাখতে কঠোর পরিশ্রম করতে হচ্ছে তাদের। এরপরও জেলায় যে পরিমাণ উৎপাদন হয়েছে তার ১১ শতাংশ সংরক্ষণ করা যাবে। বাকি প্রায় ৮৯ শতাংশ বাইরে রাখতে হচ্ছে। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন তারা।
কৃষি বিপণন অধিদফতরের তথ্যমতে, জেলায় হিমাগার আছে ১৬টি। এর মধ্যে ১৪টি পুরোনো। এবার নতুন করে দুটি স্থাপিত হয়েছে। আগের ১৪টিতে ধারণক্ষমতা এক লাখ ২৭ হাজার ৪০০ মেট্রিক টন। নতুন দুটিতে রাখা যাবে ২০-২২ হাজার টন। অর্থাৎ ১৬টি হিমাগারে আলু রাখা যাবে সর্বোচ্চ এক লাখ ৫০ হাজার টন।
এদিকে বিপুল পরিমাণ আলু বিক্রি করায় কমে গেছে দাম। বর্তমানে ৯-১০ টাকা কেজি দরে আলু বিক্রি করতে হয়। সদরের ঘুঘুডাঙ্গা এলাকার কৃষক মোসাদ্দেক আলী বলেন, ‘প্রচুর ফলন হয়েছে। কিন্তু ক্ষেত থেকে ৯-১০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। ফলে সংরক্ষণ করতে হয়েছে। এরপরও যে পরিমাণ সংরক্ষণ করতে চেয়েছি, সেই পরিমাণ রাখতে পারিনি। এতে বড় ধরনের লোকসানে পড়তে হবে।’
বিরল উপজেলার মাঝাডাঙ্গা এলাকার কৃষক গোলাম মোস্তফা বলেন, ‘হিমাগারে রাখতে আগাম বুকিং দিয়ে স্লিপ নিয়েছি। আমরা তিন কৃষক ৮০ বস্তা রাখতে পেরেছি। আমাদের রাখার উদ্দেশ্য হলো, এখন বাজারে দাম নেই। এই আলু বীজ হিসেবে আগামীতে রোপণ করবো। তবে সংরক্ষণের জন্য আরও হিমাগার দরকার। আমি যে পরিমাণ জমি আবাদ করি আমার অন্তত ৫০ বস্তা আলু রাখা উচিত। কিন্তু রাখতে পারলাম ৩০ বস্তা। বাকিগুলো সব বাইরে। এগুলো বিক্রি করে দিতে হবে। কারণ পচে যাবে।’
বাইরে থাকা বিপুল পরিমাণ আলু সংরক্ষণের অন্য কোনও ব্যবস্থা আছে কিনা জানতে চাইলে দিনাজপুর কৃষি বিপণন অধিদফতরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা রবিউল হাসান বলেন, ‘জেলায় গত বছর ১৪টি হিমাগার ছিল। চলতি বছর আরও দুটি স্থাপিত হয়েছে। এগুলোতে মোট ধারণক্ষমতা এক লাখ ৬০ হাজার মেট্রিক টন। তবে নতুন দুটি স্থাপিত হলেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। এজন্য ধারণক্ষমতা সর্বোচ্চ এক লাখ ৫০ হাজার মেট্রিক টন। এবার অতিরিক্ত ১০ হাজার হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। প্রতি বছর জেলায় ৪৮-৫০ হাজার হেক্টর জমিতে আবাদ হয়। ১০-১২ লাখ মেট্রিক টন উৎপাদন হয়। যে পরিমাণ উৎপাদন হয় তার স্বল্প পরিমাণ সংরক্ষণ করা যায়। ফলে সংরক্ষণ ব্যবস্থা আরও উন্নত করতে হবে। আরও হিমাগার স্থাপন করতে হবে। সেইসঙ্গে সনাতন পদ্ধতিতে সংরক্ষণের জন্য কৃষকদের উদ্যোগ নিতে হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে