আ.লীগ সীমা লঙ্ঘনের প্রতিদান দিয়েছে -খায়রুল কবির
, ২৩ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ রবি , ১৩৯২ শামসী সন , ২৯ আগষ্ট, ২০২৪ খ্রি:, ১৪ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগ সরকার সীমা লঙ্ঘনের শেষ পর্যায়ে চলে গিয়েছিল, যার প্রতিদান তারা পেয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, নজরুল ছিলেন একজন প্রতিবাদী চরিত্র। তার লেখনীর ধারে এ দেশের মানুষের রক্তে পিঞ্জর চলে। এই ফ্যাসিবাদী সরকারের পতনে সাধারণ জনগণ তথা ছাত্রসমাজ এত শক্তি কোথায় পেল, এত সাহস কোথায় পেল? রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকতে দেখেছি। এমন অনেক লাশ আছে যাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তারা কোনো লিস্টের মধ্যে নেই। জীবন দেওয়াটাই যেন তাদের সাহসিকতা ছিল এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে।
তিনি বলেন, পবিত্র ইসলাম ধর্মে আছে তোমরা সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। এই ফ্যাসিবাদী সরকার সীমা লঙ্ঘনের শেষ পর্যায়ে চলে গিয়েছিল, যার প্রতিদান তারা পেয়েছে।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ূন কবির বেপারী বলেন, এই ফ্যাসিবাদী সরকার গুম, খুন ও নির্যাতনের মাধ্যমে স্বৈরাচারের এমন এক পর্যায়ে চলে গিয়েছিল যে, যার মাধ্যমে দেশের সাধারণ জনতা বুঝতে পেরেছিল, এই সরকার তাদের জন্য ভালো কিছু আর দিতে পারবে না। ব্যাংক লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে তারা পঙ্গু করে দিয়ে একনায়কতন্ত্র কায়েম করেছিল। এ সরকারের পতন সময়ের দাবি ছিল, যা এ দেশের ছাত্রসমাজ করে দেখিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দুত্ববাদী প্রতারক হরিদাস গ্রেফতার
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধা মানবে না -প্রধানমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দন্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে জেলেই যেতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় তোপের মুখে শিক্ষামন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মডেল মসজিদ নির্মাণের ব্যয় তদন্তে আজই নির্দেশ দেয়া হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার -স্বাস্থ্যমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চীনের অর্থায়নে ২০ হাসপাতাল, যুক্ত হবে ২১ হাজার শয্যা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব হারিয়ে পরের ঘরে তারা, মেলেনি ত্রাণের সহায়তা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়ছে আমদানি, বৈদেশিক মুদ্রাবাজারে চাপের আশঙ্কা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)