আর্টিজানে হামলা বহির্বিশ্বে দেশের ভাবমর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে
হাইকোর্ট বলেছে, আর্টিজানে হামলায় দেশি-বিদেশি ২০ জন নাগরিকসহ ২ পুলিশ কর্মকর্তাকে যে নিষ্ঠুর ও নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাতে বহির্বিশ্বে দেশের ভাবমর্যাদা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া নিষ্ঠুরতম হত্যাকা-টি জনসাধারণের মনে চরম আতঙ্ক সৃষ্টিসহ জননিরাপত্তা মারাত্মকভাবে বিঘিœত করেছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আর্টিজান হত্যা মামলার রায়ে বিচারক সহিদুল করিম ও বিচারক মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ দেয়।
রায়ে গুলশানের আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা মামলায় ৭ সন্ত্রাসবাদীর মৃত্যুদ- থেকে কমিয়ে আমৃত্যু কারাদ- দেয় হাইকোর্ট।
আসামিদের বিরুদে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ধারা ৬ (১) (ক) (আ) ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।