আর্জেন্টিনায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত
, ১৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৬ রবি , ১৩৯২ শামসী সন , ২৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ০৮ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬। স্থানীয় সময় গত শনিবার (২১ সেপ্টেম্বর) দেশটির সান লুইস অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।
গতকাল রোববার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার আর্জেন্টিনার সান লুইস অঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের নীচে ১২৯ কিলোমিটার গভীরে ছিল বলেও সংস্থাটি জানিয়েছে।
এর আগে গত বছরের জানুয়ারিতে আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় কার্ডোবা শহরে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় ভোররাত ৩টা ৩৯ মিনিটের দিকে আঘাত হানা শক্তিশালী এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠ থেকে ৫৮৬ কিলোমিটার গভীরে।
প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় প্রায়শ ভূমিকম্প আঘাত হেনে থাকে। এর আগে, গত বছরের ১৭ জুলাই দেশটিতে ছয়.তিন মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পের গভীরতা ছিল ১৬৯ কিলোমিটার।
এছাড়া একই বছরের ৫ আগস্ট দুপুরের দিকে আর্জেন্টিনায় আরেকটি শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির ভূকম্পন জরিপ সংস্থা এনসিএস সে সময় জানিয়েছিল, রিখটার স্কেলে এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৬।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)