আরাকানের জমিন রোহিঙ্গারাই পাবে, কারাগারে নেওয়ার পথে বললেন আরসাপ্রধান
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ আশির, ১৩৯২ শামসী সন , ০৮ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীকে বান্দরবান আদালতে তোলার পর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।
গতকাল সোমবার দুপুরে এক মামলার শুনানির জন্য প্রথমে আরসা-প্রধানকে বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত তোলা হয়। পরে আরেক মামলার শুনানির জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। শুনানি শেষে দুই আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল পুলিশ।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে আরসা-প্রধানকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, ‘বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা আরাকানের জমিন পাবে। আমরাই পাবো ওই জমিন ইনশাআল্লাহ। আরাকানের জমিন আমাদের। আমাদের নিজ দেশে ফেরাতে সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা যে উদ্যোগ নিয়েছেন, সেজন্য শুকরিয়া জানাচ্ছি।’
আদালত সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বান্দরবানের আদালতে হাজির করা হয়েছে আতাউল্লাহ আবু আম্মার জুনুনীকে। নাইক্ষ্যংছড়ি সীমান্তে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদী হত্যা মামলার আসামি তিনি। এ ছাড়া অস্ত্র আইনেও তার বিরুদ্ধে মামলা রয়েছে। এই দুই মামলায় তাকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হয়। উভয় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)