আম খাওয়ার পর যেসব খাবার এড়িয়ে চলা উত্তম
গ্রীষ্মকালের সুমিষ্ট ফল আম শুধু আমাদের স্বাদে তৃপ্তিই জোগায় না, পুষ্টিরও জোগান দেয়। এতে প্রচুর ভিটামিন সি, বি, ক্যালসিয়াম, আয়রন ও খনিজ লবণসহ বিভিন্ন পুষ্টি উপাদান আছে।
তবে মনে রাখতে হবে, আম খাওয়ারও আছে কিছু নিয়ম-কানুন। আম খাওয়ার ঠিক পরপরই কিছু খাবার এড়িয়ে চলা ভালো।
পানি: আম খেয়ে সঙ্গে সঙ্গে পানি পান করলে পেটে ব্যথা হতে পারে। চিকিৎসকরা বলছেন, আম খেয়ে সঙ্গে সঙ্গে পানি পান করলে অ্যাসিডিটি হতে পারে। গ্যাস জমতে পারে। আম খাওয়ার অন্তত ৩০-৬০ মিনিট পর পানি পান করা উচিত।
করলা: আমের পর করলার তরকারি খেলে বমি বমি ভাব বা বমি হতে পারে। শ্বাসকষ্টের সমস্যাও হতে পারে।
দই: আম খেয়েই দই খাবেন না। পুষ্টিবিদরা জানিয়েছেন, আমের সঙ্গে বা ঠিক পরপরই দই খেলে শরীরে শর্করা হঠাৎ বেড়ে যায়। এতে শরীরের ভারসাম্য নষ্ট হয়। অন্যদিকে ত্বকেও সমস্যা দেখা দিতে পারে। এতে এক ধরনের বিষক্রিয়াও হতে পারে।
মসলাযুক্ত খাবার: আম খেয়ে ই মসলাযুক্ত খাবার খেতে নিষেধ করছেন চিকিৎসকরা। এতে হজমে সমস্যা হতে পারে। ত্বকের জন্যও এটা ক্ষতিকর।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।