সংবাদ বিজ্ঞপ্তি:
আমেরিকার সাথে ‘গোলামির বাণিজ্য চুক্তিপত্র’-এ আগুন
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৩ মে, ২০২৬ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
সমাবেশে বক্তারা বলেন- জনগণের সঙ্গে লুকোচুরি করে ক্ষমতা ছেড়ে দেওয়ার মাত্র ৩ দিন আগে গোপনীয়ভাবে আমেরিকার সঙ্গে এই চুক্তি সম্পাদন করে ইউনুস সরকার। যদিও অন্তর্বর্তী সরকার হিসেবে বিদেশীদের সাথে এ ধরনের চুক্তি করার কোন অধিকার তার ছিলো না। এই চুক্তি স্বাধীন বাংলাদেশকে গোলামীর শৃঙ্খলে আবদ্ধ করার চুক্তি।
সমাবেশ বক্তাগণ আরো বলেন, বিশ্ব সন্ত্রাসী ড্রাম্পের প্রণীত ‘পাল্টা শুল্কনীতি’ ইতোমধ্যে মার্কিন সুপ্রিম কোর্ট বাতিল করেছে। সুতরাং সেই বাতিলকৃত নীতির ভিত্তিতে তৈরি বাণিজ্যচুক্তি কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? বর্তমান সরকারকে অবশ্যই এই চুক্তি বাতিল করতে হবে।
সমাবেশে বক্তারা বলেন- মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআন শরীফে শূকরের গোশত হারাম করেছেন- “তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, রক্ত ও শূকরের গোশত”। (সূরা মায়িদা শরীফ: ০৩)
অথচ এই চুক্তিতে শূকরের গোশতজাত বিভিন্ন খাবার আমদানির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন- (ক) ব্ল্যাক ফরেস্ট হ্যাম: ধোঁয়ায় শুকানো শূকরের গোশত, (খ) ব্রাটওয়ার্স্ট: জার্মান শুকরের গোশতের খাবার (গ) ক্যাপিকোলা: শুকরের ঘাড় বা কাঁধের গোশত দিয়ে তৈরি ইতালিয়ান খাবার, (ঘ) কিয়েলবাসা: শুকরের গোশতের তৈরী পোল্যান্ডের খাবার (ঙ) মর্টাডেলা: শুকরের গোশত দিয়ে তৈরী ইতালিয়ান খাবার, (চ) প্যানচেটা: শুকরের পেটের লবণাক্ত/শুকানো গোশত, (ছ) প্রসিউট্টো: শুকানো শুকরের গোশতের খাবার, (জ) সালামে: প্রক্রিয়াজাত শুকরের গোশত।
সমাবেশে বক্তারা বলেন- এই চুক্তিতে বাংলাদেশের জনগণকে অন্ধকারে রেখে মার্কিন বিষাক্ত খাবার আমদানির ব্যবস্থা করা হয়। যেমন: এ চুক্তিতে আমেরিকার থেকে জিএমও খাবার আমদানি করলে তার জন্য বাংলাদেশ আলাদা কোন পরিচয় চিহ্নিত করতে পারবে না। অথচ জিএমও খাবার বিষাক্ত। এই খাবার খেলে নিশ্চিত ক্যান্সার হয়। কিন্তু চুক্তি অনুসারে বাংলাদেশের জনগণ সেই খাবার সম্পর্কে জানতে পারবে না। শুধু তাই না, আমেরিকা খাবারের যে ‘হালাল সনদ’ করে দিবে, সেটাই বাংলাদেশকে মেনে নিতে হবে। এর মাধ্যমে বাংলাদেশের মানুষ হালাল-হারাম খাবার আলাদা করে যাচাই করতে পারবে না। এমনকি যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী রোগ বার্ড ফ্লু ধরা পড়লেও যুক্তরাষ্ট্র থেকে মুরগী বা ডিম আমদানি চালিয়ে যেতে হবে বাংলাদেশকে। সোজা ভাষায়- আমেরিকা যদি বাংলাদেশের জনগণ বিষও দেয়, তবে এ চুক্তি অনুসারে বাংলাদেশের মানুষকে চোখ বন্ধ করে তা খেতে হবে।
সমাবেশে বক্তারা বলেন- চুক্তির সময় দাবি করা হয়েছিলো, এই চুক্তিতে নাকি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি বৃদ্ধি পাবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে, গত ৪ মাসে আমেরিকা থেকে আমদানি ১০০% বৃদ্ধি পেয়েছে, অথচ রপ্তানি বৃদ্ধি পেয়েছে মাত্র ৩% (তথ্যসূত্র: দৈনিক ইনকিলাব, ১১ মে ২০২৬)।
সমাবেশে বক্তারা বলেন- বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারের পররাষ্ট্রনীতিতে বলেছিলো- “পররাষ্ট্রনীতির প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা এবং জনগণের কল্যাণ সর্বাগ্রে প্রাধান্য পাবে...” কিন্তু এই চুক্তি উক্ত ইশতিহারের সম্পূর্ণ বিপরীত। যে নির্বাচনি ইশতিহার জনগণকে প্রদর্শন করে তারা সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, তা অবশ্যই তাদের রক্ষা করতে হবে। তাই অবিলম্বে সরকারকে এই বাণিজ্যচুক্তি বাতিল করতে হবে। একইসাথে দেশবিরোধী চুক্তি করার দায়ে অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা খলিলকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আর শরীয়ত অনুযায়ী দেশদ্রোহী অপরাধের শাস্তি মৃত্যুদ-।
সমাবেশে বক্তাগণ পশ্চিমবঙ্গসহ ভারতীয় বিভিন্ন রাজ্যে মুসলমানদের উপর নির্যাতন বন্ধের দাবি জানান। তারা হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, যদি হিন্দুত্ববাদীরা মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না করে, তবে বাংলাদেশের ৫০ কোটি মুসলমান, ভারতের ৪০ কোটি মুসলমান এবং পাকিস্তানের ৩৫ কোটি মুসলমান একত্রে মিলে ভারত দখল করবে। ইনশাআল্লাহ। একইসাথে তারা- বাংলাদেশের যে সকল হোটেল রেস্তোরায় নো-বীফ চিহ্ন ঝুলছে সে সব হোটেল রেস্তোরা বন্ধ করে প্রতিটি হোটেল রেস্তোরায় বাধ্যতামূলক গরুর গোশত রাখার দাবি জানান। পাশাপাশি নওমুসলিমদের রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তার দেয়ার দাবিও উত্থাপন করেন।
সমাবেশে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা, উত্তরা শাখার সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












