আমেরিকার সরাসরি সহযোগিতায় আরও আগ্রাসী সন্ত্রাসী ইসরাইল
আল ইহসান ডেস্ক:
দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের আন্তর্জাতিক সংঘাত সমাধান বিষয়ক অধ্যাপক ইব্রাহিম ফ্রাইহাত বলেছে, ‘গাজায় ইসরায়েলের যুদ্ধ লেবাননে ছড়িয়ে পড়বে এটা প্রত্যাশিত ছিল, কিন্তু একদিনে এত বড় মৃত্যুর সংখ্যা প্রত্যাশিত ছিল না।’ গতকাল মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ‘এই যুদ্ধে অর্থায়ন করছে’ বলে উল্লেখ করেছেন তিনি।
সাক্ষাৎকারে ফ্রাইহাত বলেছেন, একদিনে প্রায় ৫০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল পশ্চিমা দেশগুলোর নীরবতা। কোনও প্রকৃত বিবৃতি নেই, ইসরায়েলি সরকারকে তার আক্রমণ বন্ধ করার জন্য কোনও প্রকৃত চাপ নেই।
ইউক্রেন এবং গাজার পরে বাইডেনের প্রেসিডেন্সির সময় লেবাননে ইসরায়েলি হামলাকে যুক্তরাষ্ট্রের অর্থায়নে হওয়া তৃতীয় যুদ্ধ হিসেবে উল্লেখ করেছেন ফ্রাইহাত। তিনি ইসরায়েলে আরও সেনা ও অস্ত্র পাঠাচ্ছেন।
ফ্রাইহাত আরও বলেন, গাজার ক্ষেত্রে বাইডেনের ব্যর্থতার ফলই লেবাননের যুদ্ধ। কারণ সে সেখানে ইসরায়েলকে সমর্থন ও উৎসাহিত করে যাচ্ছে।
মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র:
সন্ত্রাসী ইসরায়েলের সাথে লেবাননের হিজবুল্লাহর মধ্যে বাড়তে থাকা সহিংসতার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে আরও সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। গত সোমবার (২৩ সেপ্টেম্বর) পেন্টাগন জানিয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে অতিরিক্ত সতর্কতার জন্য ওই অঞ্চলে মোতায়েন করা বাহিনীকে শক্তিশালী করতে সামান্য সংখ্যক অতিরিক্ত সেনা কর্মী পাঠানো হচ্ছে।’ মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেছে, ঠিক কতজন সেনা পাঠানো হবে তাদের কাজ কী হবে, তা জানানো যাচ্ছে না। বর্তমানে ওই অঞ্চলে প্রায় ৪০ হাজার মার্কিন সেনা রয়েছে।
সোমবার মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান এবং দুটি নৌবাহিনী ধ্বংসকারী ও একটি ক্রুজার ইউরোপের সিক্সথ ফ্লিট এলাকার উদ্দেশ্যে ভার্জিনিয়ার নরফোক থেকে যাত্রা শুরু করে। এছাড়া বর্তমানে আরব সাগরে অবস্থান করছে আরেক রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন।
ইসরায়েলের হামলায় লেবাননে নিহত বেড়ে ৫ শতাধিক:
লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের ব্যাপক হামলায় নিহত বেড়েই চলছে। আহত হয়েছেন অন্তত ২ হাজারেরও বেশি মানুষ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবার (২৩ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টায় লেবাননে হিজবুল্লাহর প্রায় ১৩০০টি লক্ষ্যবস্তুতে সাড়ে ছয়শোটিরও বেশি হামলা চালিয়েছে তেলআবিব।
হামলায় নিহত ও আহতদের মধ্যে শিশু, নারী ও মেডিকেল কর্মীরা রয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এমনটা জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
লেবাননের দক্ষিণাঞ্চলে হামলার আগে হিজবুল্লাহ সক্রিয় রয়েছে, এমন এলাকা থেকে লেবাননের বাসিন্দাদের ফোন কল করে অবিলম্বে সরে যেতে বলেছে ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী। এমনকি লেবাননের একটি রেডিও হ্যাক করেও তাতে এ বার্তা প্রচার করা হয়।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।