আমি যদি হেরে গিয়ে থাকি তাহলে বঙ্গবন্ধু হেরে গিয়েছে -কাদের সিদ্দিকী
, ২৫ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৭ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২৩ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আমি যদি সত্যিকারের হেরে গিয়ে থাকি তাহলে বঙ্গবন্ধু হেরে গিয়েছে, জাতি যদি মনে করে মুক্তিযোদ্ধাকে চায় না, দেশ স্বাধীন চায় না? তাহলে বলবো আমি হেরে গেছি আর সাথে বঙ্গবন্ধু হেরে গিয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়াম হলরুমে সমসাময়িক রাজনীতি নিয়ে মিট দ্য প্রেসে তিনি একথা বলেন।
এসময় বঙ্গবীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বলেন, সাধারণ মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি, যারা কেন্দ্রে যায়নি, তাদের ভোট জালিয়াতি করেছে। সাধারণ মানুষ ৫% ভোট দিতে যায়নি, আর যারা অন্য দল করে তাদের ১% ভোটারও ভোট দিতে যায়নি। সখীপুর বাসাইলে ২৯ থেকে ৩০ হাজার ভোট চুরি করা হয়েছে। যারা ডিউটিতে ছিল প্রাথমিকের শিক্ষকরা তারা যদি চুরি করে, তাহলে জাতি তাদের কাছ থেকে কি শিখবে। জাতি খুব অসহায় হয়ে পড়েছে এদের হাতে।
তিনি আরো বলেন, সংসদ আছে সংসদ সদস্যের কোন মর্যাদা নাই, রাজনীতি আছে নেতাদের মূল্যায়ন নাই, আমেরিকা এই নির্বাচন মেনে নিলো কি নিলো না সেইটা দেখার বিষয় না, তবে আমার দেশের মানুষ খুশি হলো কিনা এইটা হলো বড় বিষয়, তবে আমি জানি নির্বাচন সুষ্ঠু হয়নি ও মানুষ খুশি না। সরকার স্বস্তিতে নাই, নির্বাচন যদি ৭০% হত, তাহলে ভালো হত। কিন্তু কোথাও ২৫% ভোট হয়নি, সরকার স্বস্তিতে থাকার জন্য মানুষের আস্থা কুড়াতে হবে, এই সংসদ চলে না তবে জোর করে চালাচ্ছে। যেভাবে নির্বাচন করছে এই সরকার, এভাবে কেন্দ্রে ভোট দিতে মানুষ যাবে না। মানুষের অনিহা চলে এসেছে কেন্দ্রে না যাওয়ার। আমি নির্বাচন করেছি অনিয়ম হয়েছে, কিন্তু কথা হলো চোরের বিচার চোরের কাছে দিব নাকি? তাই কোথাও অভিযোগ দেয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)