আমি কী খাব বলাতে ছেলেরা মারে: শতবর্ষী মায়ের আর্তনাদ
, ২০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ সাদিস ১৩৯১ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
হাপিরুন নেছার বয়স ১০৪ বছর। চলতে-ফিরতে না পারায় সব সময় বিছানায় শুয়ে থাকতে হয় তাকে। ১৫ দিন করে ছেলেদের বাসায় থাকেন তিনি। গত বুধবার দুপুরে খাবার খেয়ে উঠে মায়ের খোঁজ না নিয়ে চলে যাচ্ছিলো ছেলেরা। এ সময় তিনি তাদের বলেন, ‘তোরা খেয়ে নিলি, আমি এখন কি খাব?’ এ কথা বলতেই হাপিরুনকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে।
ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার হরিশপুর গ্রামে হাপিরুন নেছাকে মারধরের ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত মঙ্গল ম-লের স্ত্রী। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছে হাপিরুনের বড় ছেলে।
গত জুমুয়াবার সকালে হরিশপুর গ্রামে গিয়ে দেখা গেছে, হাপিরুন বর্তমানে ছোট ছেলের বাড়িতে রয়েছেন। ঘরের এক কোণে একটি খাটের ওপর ঘুমিয়ে আছেন তিনি। বাড়ির অন্য সদস্যরা বাইরে বিভিন্ন কাজ করছেন। কথা বলতে চাইলে বাড়ির সদস্যরা বলেন, ‘এখন তার সঙ্গে কথা বলা যাবে না। তিনি অসুস্থ। ঘুমাচ্ছেন।’ কিছুক্ষণ পর হাপিরুন যন্ত্রণায় কাতরে উঠে অপলক তাকিয়ে থাকেন। তার চোখেমুখে আতঙ্কের ছাপ।
স্থানীয় লোকজন জানান, বিধবা হাপিরুন নেছার তিন ছেলে। ছোট ছেলে ছানোয়ার হোসেন (সেন্টু মন্ডল) ক্যানসারে আক্রান্ত হয়ে এক বছর আগে মারা গেছেন। বড় ছেলে ফজলুর রহমান (ঠান্ডু মন্ডল) অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। মেজ ছেলে মানোয়ার হোসেন কৃষিকাজ করে। ছেলেদের সংসারে পালাক্রমে ১৫ দিন করে থাকেন হাপিরুন।
বছরখানেক আগে বারান্দা থেকে পড়ে গিয়ে ডান পা ভেঙে যায় হাপিরুনের। হাঁটুর নিচের হাড় ভেঙে বিচ্ছিন্ন হয়ে ঝুলে আছে তার। শরীরে বাসা বেঁধেছে বিভিন্ন রোগ। চলতে-ফিরতেও পারেন না শতবর্ষী এই নারী। স্বামী মারা গেছেন প্রায় ২৩ বছর আগে। সেই থেকেই হাপিরুন অসহায় জীবনযাপন করছেন বলে জানান স্থানীয় লোকজন।
হাপিরুন নেছা বলেন, ‘গত বুধবার দুপুরে আমার বড় ছেলের বাড়িতে মেজ ছেলেসহ পরিবারের সবাই ভাত খাচ্ছে। তারা খেয়ে সবাই চলে যাচ্ছে। আমি খাইনি তখন, আমি বলি, তোরা খেয়ে নিলি। আমি এখন কি খাব? এ কথা বলায় গালিগালাজ করে তারা। এরপর বড় ছেলে মেজ ছেলেকে বলে, মারিশ না ক্যা মার, তখন তারা ও তাদের বউয়েরা আমাকে আখ দিয়ে মারতে থাকে। এতে আমার হাত-পা কেটে গেছে।’
হাপিরুন নেছার বয়স বেশি হওয়ায় চলাফেরা করতে পারেন না বলে জানান প্রতিবেশীরা। তারা জানান, ‘সন্তান হয়ে মাকে মারা এটা খুবই অপরাধ। মাকে মেরে তারা রক্তাক্ত করেছে।’
আরেক প্রতিবেশী নায়েব আলী বলেন, ‘হাপিরুনের বড় ছেলের বাড়িতে মেজ ছেলেসহ দুপুরের খাবার খাওয়া হচ্ছিল। তখন তিনি ছেলেদেরকে বলেন, “তোরা ভাত খাচ্ছিস, আমাকে একটু ভাত দে। তখন বড় ছেলে বলেছে, আমার ভাত খাওয়া দেখলেই তোর ভাত খাওয়া লাগে? ” এ কথা বলে মাকে বকাঝকা করতে করতে আখ দিয়ে মেরেছে সে। এতে তার নাক মুখ ও হাত দিয়ে রক্ত বের হয়েছে। ছেলেরা মাকে মাঝেমধ্যে বকাঝকা ও মারধর করে।’
মেজ ছেলে মানোয়ার হোসেন বলেছে, ‘সংসারে পাঁচজন থাকলে একটু হইচই হলে একজন ধাম করে চড় মারতেই পারে। সংসারে অনেক রকম ঝামেলা হতেই পারে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বসির উদ্দিন বলেন, ‘রক্তাক্ত মাকে দেখতেও আসেনি ছেলেরা। তার চিকিৎসার ব্যবস্থাও করেনি তারা। পরে আমি খবর দিয়ে চিকিৎসক ডেকে এনে চিকিৎসা করাই।’ মারধরের বিষয়ে কথা বলতে গেলে হাপিরুনের দুই ছেলে দুর্ব্যবহার করে বলে জানান ইউপি সদস্য।
এ বিষয়ে হরিণাকু-ু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুস্মিতা সাহা বলেছে, ‘সন্তানদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে বৃদ্ধা বলেন, “আমার সন্তানদের কিছু করবেন না।” এমনকি তাকে বৃদ্ধাশ্রমে দিতে চাইলেও তিনি থাকতে রাজি হননি।’ তিনি হাপিরুনের ছেলেদের ডেকে সতর্ক করে দেবেন বলেন জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ঠিকমতো সার পাই না-তেলের দামও বাড়ছে, এ বছর কী হয় আল্লাহই জানে’
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাবেক ওসি রাকিবুলের অডিওর সত্যতা মিলেছে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যন্ত্রাংশ ঘোষণায় বন্দরে এলো বিএমডব্লিউ রেসিং কার ও ৫ ট্রাক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষক-কর্মকর্তাদের বেতন আটকে দিলেন চুয়েট ভিসি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিল্ডিং রেগুলেটরি অথরিটিকে শক্তিশালী করা হচ্ছে -গণপূর্তমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে চায় ‘পতিত দোসররা’ -রিজভী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিষিদ্ধ দলের কর্মকান্ড চালাতে দেয়া হবে না -ডিবি প্রধান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্মার্ট ঢাকা নয়, আগে বাসযোগ্য ঢাকা চাই -রাজউক চেয়ারম্যান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্নবা উদ্ভিদের ছোট ছোট গোলাপি-বেগুনি ফুলের গুচ্ছ ও সবুজ পাতা। ভেষজ উদ্ভিদটি ‘লাল মাকড়সা’ নামেও পরিচিত। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন চব্বিশ এলাকার রাস্তার ধার থেকে তোলা।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












