আমিরাতে রমজান উপলক্ষ্যে খেজুরের দামে ৪০ শতাংশ ছাড়
, ০১ মার্চ, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
রমজান মাস উপলক্ষে স্বস্তির খবর দিয়েছে আরব আমিরাত। রমজানের আগেই খেজুরের দাম ৪০ শতাংশ কমিয়েছে দেশটির ব্যবসায়ীরা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) দেশটির সর্বাধিক প্রচারিত দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শারজার ওয়াটারফ্রন্ট মার্কেট এবং জুবাইল মার্কেট পরিদর্শন করেছে পত্রিকাটির প্রতিবেদক। সেখানে খেজুরের দাম স্বাভাবিকের চেয়ে অনেক কম দেখা গেছে।
সূত্রটি জানিয়েছে, বর্তমানে ফিলিস্তিন, জর্ডান এবং সৌদি আরবের মাজদুল খেজুর কেজি প্রতি ২০ দিরহাম বিক্রি হচ্ছে। কয়েক দিন আগেও এ খেজুরগুলো ৩০ দিরহামে বিক্রি হতো। রুটাব খেজুর আগে তিন কেজি ৬০ দিরহামে বিক্রি হতো। রমজন উপলক্ষে এখন ৪৫ দিরহাম বিক্রি হচ্ছে। এছাড়া আজওয়া খেজুর আগে কেজি প্রতি ৪৫ দিরহাম রাখা হতো। এখন তা ৩৫ দিরহামে বিক্রি হচ্ছে।
তবে বাজেট সচেতন মানুষের জন্য জনপ্রিয় হলো জাইদি খেজুর। এটি ইরান থেকে আসে। বর্তমানে ৫ দিরহামে তা বিক্রিত হচ্ছে।
ওয়াটারফ্রন্ট মার্কেটের ১৩০ নম্বর স্টলের খেজুর বিক্রেতা মোহাম্মদ রইস জানিয়েছেন, বর্তমানে ডিসকাউন্ট মূল্যে শুকনো খেজুর বিক্রি করা হচ্ছে। এখন মাজদুল খেজুরের চাহিদা তুলনামূলক কম। তবুও দিনে ১০০ কেজি বিক্রি হচ্ছে। আশা করছি, আগামী সপ্তাহ পর্যন্ত প্রতিদিন ৫০০ কেজির বেশি বিক্রি হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)